পদত্যাগের দাবী প্রত্যাখান করলেন ইমরান খান

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৮:০৯ পিএম

পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের আগেই ইমরান খানের পদত্যাগ দাবি করেছে বিরোধী দলগুলো। তবে বিরোধিদের এই দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম ডন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার পর এখন পর্যন্ত সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হচ্ছেন ইমরান খান। অনাস্থা ভোটে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৫ মার্চ) পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরু হবে। এই ভোটে তিনি হেরে গেলে কয়েকদিনের মধ্যেই হয়তো তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।

চলতি মাসের শুরুতে বিরোধী দলগুলো ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করে। তাদের দাবি, সাবেক এই ক্রিকেটার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তার দলের ২০ জন আইনপ্রণেতা দলত্যাগ করার পর এই প্রস্তাব আনা হয় এবং তাকে পদত্যাগের আহ্বান জানানো হয়।

বুধবার এক বিবৃতিতে ইমরান খান বলেন, যাই ঘটুক না কেন, আমি পদত্যাগ করব না। লড়াই ছাড়া হাল ছেড়ে দেবেন না বলেও জানান তিনি। ইমরান প্রশ্ন করেন, কিছু মানুষের চাপে তাকে কেন পদত্যাগ করতে হবে?

দল ত্যাগের পাশাপাশি ইমরান খানের জোটের কিছু অংশীদার জানান যে, তারা বিরোধী দলে যোগ দিতে পারেন। বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক এবং বিরোধী সদস্যরা বলছেন, শক্তিশালী সেনাবাহিনী থেকে ছিটকে পড়েছেন ইমরান।

কয়েক দশক ধরে দেশটির রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে বলে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এমনকি নির্বাচনে ইমরানের দলকে ক্ষমতায় বসানোর জন্যও সেনাবাহিনীর ভূমিকা রয়েছে বলে অভিযোগ করে আসছে বিরোধিরা।

তবে তাকে ক্ষমতায় বসাতে সেনাবাহিনীর সহযোগিতার কথা বরাবরই অস্বীকার করেছেন ইমরান খান। সেনাবাহিনীও বলছে যে, তারা রাজনীতিতে হস্তক্ষেপ করছে না। বিরোধী দলগুলো অর্থনীতি এবং পররাষ্ট্র নীতির অব্যবস্থাপনার জন্য ইমরান খানকেই দায়ী করে আসছেন। যদিও তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন।

উল্লেখ্য, পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই এখন পর্যন্ত পূর্ণ সংসদীয় মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি।


একাত্তর/এসএ

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর