নিষেধাজ্ঞা দিয়ে ক্রেমলিনকে টলানো যাবে না: মেদভেদেভ

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৫:৩০ পিএম

রাশিয়ার ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা দেশটির সরকারের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ। 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা রিয়া'র সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার ব্যবসায়ীদের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ক্রেমলিনকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে, এমনটা ভাবা হবে বোকামি। 

তিনি প্রশ্ন রাখেন, 'এসব ব্যবসায়ীরা কি দেশের শীর্ষ নেতৃত্বের ওপর এক অণুও প্রভাব খাটাতে সক্ষম? আমি সরাসরই বলছি: না, কোনোভাবেই না।' 

তিন-চতুর্থাংশ রাশিয়ান ইউক্রেনে সামরিক অভিযানকে সমর্থন করে, আর তার চেয়েও বেশি রাশিয়ান সমর্থন করে ভ্লাদিমির পুতিনকে- এমন মন্তব্যও করেন তিনি। 

রাশিয়ার বাইরে থেকে যেসব রাশিয়ান অভিযানের সমালোচনা করছে তাদের তীব্র তিরস্কার করেন মেদভেদেভ। 

তিনি বলেন, 'কর্তৃপক্ষের কিছু কিছু সিদ্ধান্তের সমালোচনা আপনি করতেই পারেন, সেটি স্বাভাবিক।'

কিন্তু এই কঠিন সময়ে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়াকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে আখ্যা দেন তিনি। 

আরও পড়ুন: উত্তর কোরিয়ার সবচেয়ে বড় মিসাইলের সফল উৎক্ষেপণ

রাশিয়া ইউক্রেন আক্রমণের পর একে দমাতে গত এক মাসে দেশটির বেশ কয়েকজন ব্যবসায়ী ও ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। 

তবে ইউক্রেনের 'অসামরিকীকরণ' ও 'অনাৎসিকরণ'-এর উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। 


একাত্তর/এসজে

মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে তুমুল আলোচনা চলছে। ১৪ দফার একটি সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর