লিভিভে 'শক্তিশালী' বিস্ফোরণ, আকাশে রাশিয়ার দাপট

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১০:২৩ পিএম

পশ্চিম ইউক্রেনের সীমান্তবর্তী শহর লিভিভে একটি কমিউনিকেশন টাওয়ারের কাছে পরপর তিনটি 'শক্তিশালী' বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি  

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানায়, শনিবার (২৬ মার্চ) ওই এলাকায় তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিমান হামলার শঙ্কায় এ সময় সাইরেন বাজানো হয়। শহরের আকাশ দখল করে রুশ বিমান।

লিভিভ সিটি কাউন্সিলের কর্মকর্তা ইগর জিনকেভিচ ফেসবুকে জানান, শহরে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যেকের শান্ত থাকা উচিত এবং বাড়ির ভিতরে থাকা উচিত।  

এদিকে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় এনে কিয়েভের রোববারের কারফিউ বাতিল করা হয়েছে। 

এর আগে কিয়েভ মেয়র ভিটালি ক্লিটসকো শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানী শহরে কারফিউ ঘোষণা করেছিলেন। 

কিন্তু ইউক্রেনের সামরিক কমান্ডের কাছ থেকে নতুন তথ্য পাওয়ার পর কিয়েভের কারফিউ বাতিল করা হয়েছে। তবে ঠিক কি কারণে মেয়র এমন সিদ্ধান্ত নিলেন তা স্পষ্ট নয়।  

আরও পড়ুন: জাপানের দাবি করা অঞ্চলে রুশ সামরিক মহড়া শুরু

টেলিগ্রাম বার্তায় মেয়র বলেছেন, রাজধানীর রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে, তবে 'রোববার দিনের বেলায় কিয়েভের চারপাশে মানুষ অবাধে চলাফেরা করতে পারবে।'

সবশেষ শনিবার চেরনোবিলের পার্শবর্তী স্লাভ্যুটিচ শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনাবাহিনী। এ সময় শহরটির মেয়রকে আটক করা হয়। তবে এরইমধ্যে তাকে মুক্তি দিয়েছে রাশিয়া।   


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর