ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজিতে নিহত ছয়, আহত ৯ জন

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৮:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো-এ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয় জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। 

ফক্স ভেগাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩ এপ্রিল) সকালে ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো শহরে ঘটেছে এই ঘটনা। স্যাক্রামেন্টো শহরের পুলিশ এক টুইট বার্তায় বলেছে, কর্মকর্তারা গুলিতে হতাহত ১৫ জনকে চিহ্নিত করেছে। এরমধ্যে নিহত ছয়জনও আছে। তবে ঠিক কি কারণে বা কারা গুলি চালিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

টুইটারে পোস্ট করা ভিডিওতে গুলির শব্দ শোনা যাচ্ছে এবং রাস্তা দিয়ে মানুষ ছোটাছুটি করছে। এছাড়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে অনেক অ্যাম্বুলেন্স।

এ ঘটনার পর থেকে জনসাধারণকে এলাকাটি এড়িয়ে যাবার জন্য অনুরোধ করেছে শহর কর্তৃপক্ষ। পুলিশ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে টুইটে বলেছে, ঘটনাস্থলে বিশাল পুলিশ উপস্থিত থাকবে।


একাত্তর/এসএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর