বুচায় গণহত্যার অভিযোগ 'ভয়ঙ্কর জালিয়াতি, মিথ্যাচার': ক্রেমলিন

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১১:৩২ পিএম

বুচা শহরে রুশ সেনারা গণহত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলে পশ্চিমা অভিযোগকে 'ভয়ঙ্কর জালিয়াতি' হিসেবে অভিহিত করেছে রাশিয়া। 

মঙ্গলবার (৫ এপ্রিল) ক্রেমলিন এই অভিযোগ করে জানায়, রুশ সেনাবাহিনীকে কলঙ্কিত করতেই এই মিথ্যাচার। 

বুচাসহ কিয়েভের আশপাশের শহর, গ্রাম থেকে রুশ সৈন্য প্রত্যাহারের পর শনিবার থেকে বেসামরিক লোকজনের লাশ এবং গণকবরের যেসব ছবি, ফুটেজ ইউক্রেনের পক্ষ থেকে দেয়া হচ্ছে, তা নিয়ে পশ্চিমা দেশগুলোতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

রাশিয়ার ওপর আরো শক্ত নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে আরো সামরিক সহযোগিতা দেয়ার কথা বলছেন পশ্চিমা নেতারা।

ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ যিনি যুদ্ধ শুরুর আগে থেকেই নিয়মিত প্রেসিডেন্ট পুতিনের সাথে যোগাযোগ রেখে চলেছেন, তিনিও বলেছেন রুশ সৈন্যরা যে গণহত্যা করেছে তার প্রমাণ দেখা যাচ্ছে।

ইউক্রেনের বুচা শহরে বেসামরিক লোকজনের মরদেহ রুশ সেনাদের যুদ্ধাপরাধের প্রমাণ বলছে পশ্চিমারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তারাও বুচায় মরদেহ দেখেছে কিন্তু স্বাধীনভাবে তদন্ত করতে পারেনি যে এই হত্যার জন্য কারা দায়ী। 

মস্কো অভিযোগ করে বলেছে, ইউক্রেন ও পশ্চিম আমাদের যে গল্প শোনাচ্ছে, সেই গল্পের ঘটনাপ্রবাহ অনেকটাই খাপছাড়া। 

তাদের দাবি, এ তথ্য প্রতিষ্ঠিত সত্য যে, রুশ বাহিনী বুচা ছাড়ে মার্চের ৩০ তারিখে। ইউক্রেনের ন্যাশনাল পুলিশ শহরটিতে প্রবেশ করে পরদিন ৩১ মার্চ। ওই দিনই বুচার মেয়র ঘোষণা করেন, শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইউক্রেনেইয়ান কর্মকর্তাদের হাতে।

মস্কো বলে, ওই সময় বুচার মেয়র কিংবা অন্য কোনো ইউক্রেনিয় কর্মকর্তাই রুশ বাহিনীর হাতে সংঘটিত কোনো গণহত্যার ইঙ্গিতও দেননি। বিতর্ক উসকে দেওয়া ভিডিওটি ইউক্রেনিয় কর্মকর্তারা প্রকাশ করে এপ্রিলের ২ তারিখ। ভিডিওটি আরও আগেই ধারণ করা হয়েছে নাকি ওই দিনই, তা নিশ্চিত হওয়া যায়নি। কেবল নিশ্চিত হওয়া গেছে, ভিডিওতে দেখানো ছবির সঙ্গে মেয়রের আগের দেয়া বক্তব্য সম্পূর্ণ উল্টো। 

এই ভিডিওটিকে সুন্দরভাবে সাজানো কিন্তু মর্মান্তিক নাটক বলে অভিহিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। 

মস্কো বলছে, পশ্চিমা সংবাদমাধ্যম ব্যবহার করে উসকানিমূলক সংবাদ ছড়াচ্ছে ইউক্রেন। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা ডাকার অনুরোধও জানিয়েছে রাশিয়া। সেখানে 'ইউক্রেনের এই উসকানিমূলক সংবাদ প্রচার' নিয়ে আলোচনা করবে তারা। 

নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি গ্রেট ব্রিটেন। রাশিয়ার জরুরি সভা ডাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ মিশন। কারণ হিসেবে বলেছে, ৪ এপ্রিল ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সভা হওয়ার কথা রয়েছে। সেখানেই বুচা-বিষয়ক সব আলোচনা করা হবে।

এদিকে, বুচা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিক্রিয়াকে ইউক্রেনে যুদ্ধসরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখতে কৌশল হিসেবে উল্লেখ করে পেসকোভ বলেন, 'বুচায় কী হয়েছে আপনারা দেখেছেন। ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহ করার অজুহাত হিসেবে বুচা সংকটকে ব্যবহার করছেন বাইডেন।' 


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর