প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি পাচ্ছে মার্কিনরা

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৪:০১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে কেতানজি ব্রাউন জ্যাকসনের মনোনয়ন নিশ্চিত করেছে দেশটির সিনেট। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সে দেশের সর্বোচ্চ আদালতে বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার (৭ এপ্রিল) ৫৩-৪৭ ভোটে তার মনোনয়ন নিশ্চিত হয়। ৫০ জন ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে ৩ জন রিপাবলিকান সিনেটরও জ্যাকসনের নিয়োগের পক্ষে ভোট দিয়েছেন। 

ভোটাভুটির এই ঐতিহাসিক মুহূর্তটিতে সভাপতিত্ব করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

এদিনই যুক্তরাষ্ট্রের সিনেট কেতানজি ব্রাউন জ্যাকসনের নিয়োগ অনুমোদন করে। 

রিপাবলিকানদের তীব্র আপত্তির মুখেও ৫৩-৪৭ ভোটে জ্যাকসনকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অনুমোদন দেওয়া হয়।

জ্যাকসনের নিয়োগ আটকাতে তীব্র বিরোধিতা করেন রিপাবলিকান আইন প্রণেতারা। তাকে ‘কট্টর উদারপন্থি’ হিসেবে চিহ্নিত করে তারা বলেন, তিনি অপরাধীদের ‘সুরক্ষা’ দিয়ে থাকেন। 

জানা গেছে, কেতানজি ব্রাউন জ্যাকসন প্রায় ১০ বছর ধরে ফেডারেল ও আপিল বিভাগে বিচারক হিসেবে কাজ করেছেন। এবছর ফেব্রুয়ারিতে ৮৩ বছর বয়সী বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলে কেতানজিকে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 


একাত্তর/জো 

সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
পাকিস্তানের বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ও লজ্জাজনক কেলেঙ্কারি ফাঁস হয়েছে। দীর্ঘ ৫ বছর ধরে ইসলামাবাদের উচ্চ আদালতে বিচারপতির আসনে বসে রায় দিয়েছেন তিনি, অথচ কেউ টেরই পায়নি যে তাঁর ওকালতির...
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর