জেলেনস্কিকে আশ্বস্ত করতে কিয়েভে ইইউ নেতারা

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০:১৩ পিএম

ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদের ব্যাপারে ইউক্রেনিয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করতে কিয়েভ পৌঁছেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিবিদ জোসেপ বরেল। 

শুক্রবার (৮ এপ্রিল) ট্রেনযোগে ব্রাসেলস থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেন তারা। এসময় উরসুলা ফন ডার লিয়েন বলেন, ইউক্রেনের জন্য 'ইইউর পথ খুলবে', এটিই জেলেনস্কির জন্য তার পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। 

তিনি বলেন, সাধারণত ইউরোপীয় ইউনিয়ন কোনো দেশের আবেদন অনুমোদন করতে কয়েক বছর সময় নেয়। তবে যত তাড়াতাড়ি সম্ভব অগ্রসর হয়ে এই গ্রীষ্মেই ইইউ পরিষদে ইউক্রেনের আবেদন পেশ করতে চান বলে জানান তিনি। 

এই যুদ্ধের মধ্য দিয়ে ইউক্রেনকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আবির্ভূত হতে ইইউ এবং অন্যান্য দাতা দেশগুলো সহায়তা করবে বলে আশ্বস্ত করেন তিনি। এরপর তারা বুচা শহরে একটি গণকবর পরিদর্শন করেন। 

ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিবিদ জোসেপ বরেল বলেন, ইউক্রেন কারও নিয়ন্ত্রণে চলে যায়নি। সেখানে এখনো একটি সরকার আছে যেটি অন্য দেশের নাগরিকদের সেখানে প্রবেশাধিকার দেয়। শিগগিরই ইইউ ইউক্রেনকে আরও ৫০ কোটি ইউরো অর্থ সহায়তা দেবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: দুই ইসরাইলিকে হত্যার পর বন্দুকযুদ্ধে ফিলিস্তিনি নাগরিক নিহত

এদিকে এই নেতারা যখন কিয়েভে পৌঁছান, আরেক শহর ক্রামাতোর্স্ক শহরের এক রেলস্টেশনে তখন রকেট হামলায় অন্তত ৩৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

ইউক্রেন এ হামলার জন্য রাশিয়াকে দায়ি করলেও, এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে উসকানি বলে আখ্যা দিয়েছে রাশিয়া। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর