কোভিশিল্ড-কোভ্যাক্সিন টিকার দাম কমালো সেরাম

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৭:৩৭ পিএম

ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার টিকা কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের দাম কমানো হয়েছে। শনিবার (৯ এপ্রিল) কোভিশিল্ডের নতুন দামের কথা ঘোষণা করেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। ঘোষিত হয় কোভ্যাক্সিনের পরিবর্তিত দামও।

ভারতে ১৮ ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজ চালুর অনুমোদন করেছে মোদি সরকার। রোববার থেকে চালু হওয়া বুস্টার ডোজ মিলবে বেসরকারি হাসপাতালে। বুস্টার ডোজ শুরুর আগেই কমানো হল টিকার দাম। এতদিন ষাটোর্ধ্বরা বুস্টার ডোজ পেতেন।  নিজ খরচে বুস্টার ডোজ নিতে হবে।

আদর পুনাওয়ালার ঘোষণা অনুযায়ী, কোভিশিল্ডের নতুন দাম ভারতীয় মুদ্রায় ২২৫ রুপি। যা আগে ছিল ৬০০ রুপি। এ প্রসঙ্গে সেরাম প্রধান জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোভিশিল্ডের পাশাপাশি দাম কমেছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনেরও। এতদিন বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের দাম ছিল ১২শ রুপি। বর্তমানে এই টিকার দাম নির্ধারণ করা হয়েছে ২২৫ রুপি। ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা এ ঘোষণা দেন।


একাত্তর/এসএ

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর