তৃতীয় রুশ-ইউক্রেন বন্দি বিনিময় সম্পন্ন

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১০:২১ এএম

যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো রাশিয়ার সাথে বন্দি বিনিময় করেছে ইউক্রেন। 

রোববার (১০ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, এক অনলাইন পোস্টে এ বিনিময়ের তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক। 

তিনি জানান, রাশিয়া থেকে ১২ ইউক্রেনিয় সেনার পাশাপাশি ১৪ বেসামরিক নাগরিক ইউক্রেনে ফিরছেন। তবে কতজন রাশিয়ান সৈন্য ইউক্রেন থেকে রাশিয়া ফিরবেন সে সম্পর্কে কিছু জানানো হয়নি। 

এদিকে, শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক অকস্মাৎ সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন। 

বৈঠক শেষে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মাত্রা বাড়াতে পশ্চিমা বিশ্বের প্রতি আহবান জানান জেলেনস্কি। 

আরও পড়ুন: ইমরান সরকারের পতন

তিনি বলেন, ইউক্রেনের মানুষের জন্য সাহায্য ও রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করতে হবে। এসময় রাশিয়ার ওপর পূর্ণ জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বৃদ্ধি করার আহবান জানান তিনি। 

এদিকে, যুক্তরাজ্য ইউক্রেনকে আরও ১২০টি সশস্ত্র যুদ্ধযান, অ্যান্টি-শিপ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাঁচশ' মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে বলে ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে।  


একাত্তর/এসজে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর