২৪ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০২:৫৭ পিএম

সন্ত্রাসবাদ এবং ইরানের জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৪ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান।

শনিবার (৯ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রাণালয় জানায়, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের নয় কর্মকর্তাকে এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, জর্জ ডব্লিউ ক্যাসি জুনিয়র, মার্কিন সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং ইরাকে মাল্টি ন্যাশনাল ফোর্সের কমান্ডিং জেনারেল জোসেফ ভোটেল, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি রুডি গিলিয়ানির নাম রয়েছে এই নিষেধাজ্ঞার তালিকায়।  

এছাড়াও ফিলিস্তিন-লেবাননে থাকা বর্তমান এবং সাবেক কয়েক মার্কিন কূটনীতিক রয়েছেন তালিকায় বলে এই প্রতিবেদনে জানানো হয়।

আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আরও ১৫ জনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, এই তালিকায় এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা ট্রাম্প এবং ওবামা প্রশাসনের সময় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে জড়িত ছিলেন।


একাত্তর/জো 

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর