পাকিস্তানের পার্লামেন্ট থেকে পদত্যাগ করছে ইমরানের দল

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৮:৪৭ পিএম

পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহনী অনাস্থা ভোটে গদি হারানো দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ আবারো এনে বলেছেন, আজ থেকেই নতুন করে শুরু হলো মুক্তির সংগ্রাম।

অন্যদিকে, অনাস্থা ভোটের অন্যতম ক্রীড়ানক পাকিস্তানের মুসলিম লিগ নওয়াজের সভাপতি শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে, জাতীয় পরিষদ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই)।

রোববার টুইটারে দেয়া এক বার্তায় ইমরান খান বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীর দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। তবে সরকার পরিবর্তনে একটি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ থেকে নতুন করে একটি মুক্তির লড়াই শুরু হলো। গণতন্ত্র এবং সার্বভৌমত্ব সব সময় দেশের জনগনই রক্ষা করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী রোববার বানি গালায় পিটিআই-এর প্রধান কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে এক দীর্ঘ আলোচনায় বসেন। এই সভায় ভবিষ্যত করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পিটিআই নেতারা। সভায় ইমরান লড়াই চালিয়ে যাবার ইঙ্গিত দেন।

জেষ্ঠ পিটিআই নেতা এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, তাদের দল সোমবার জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবে, যদি প্রধানমন্ত্রী হিসাবে পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফকে নিয়ে তাদের আপত্তিকে গ্রহন না করা হয়।

আরও পড়ুন: করোনায় টানা ছয় দিন মৃত্যুশূন্য, হঠাৎ বাড়লো শনাক্ত

পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট শেহবাজ প্রধানমন্ত্রী নির্বাচনে যৌথ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরিমধ্যে প্রধানমন্ত্রী হিসাবে বিরোধী দলীয় নেতা শেহবাজের নাম জমা দিয়েছে তার দল।

সোমবারই, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার একটি বিশেষ আদালত অর্থপাচারের মামলায় শাহবাজ শরিফ ও তার ছেলে হামজাকে অভিযুক্ত করতে পারে বলে খবর রয়েছে।

উল্লেখ্য, দিনভর নানা নাটকীয়তার পর শনিবার রাতে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। শতচেষ্টা সত্ত্বেও প্রধানমন্ত্রিত্ব ধরে রাখতে পারেনি ২২ গজের ক্রিকেট পিচ দাঁপিয়ে বেড়ানো দেশটির বিশ্বজয়ী সাবেক ক্রিকেটার ইমরান খান।


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর