ভারতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত তিন, আটকে অনেক

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৯:০০ পিএম

ভারতের একটি তীর্থস্থানে ক্যাবল-কার দুর্ঘটনায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এবং ২০ জনের মতো মাঝ আকাশে ঝুঁলে রয়েছেন।

এনডিটিভির খবরে কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, সোমবার (১১ এপ্রিল) বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান চলছে।

এএফপির খবরে বলা হয়েছে রোববার রাতে প্রায় ৪৮ জন লোক ক্যাবল-কারে চড়ে পূর্ব ঝাড়খণ্ড রাজ্যের ত্রিকূট পাহাড়ের দিকে যাচ্ছিলো। এ সময় তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্য একজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন। প্রায় ২০ জনকে এখনও নিরাপদ স্থানে আনা সম্ভব হয়নি।

দেওঘর জেলার একজন কর্মকর্তা বলেন, আমরা দুই ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করেছি, কিন্তু কেউ কেউ এখনও আটকে আছে।

image


তিনি বলেন, গত রাতে দুই পর্যটক আতঙ্কে তাদের গাড়ি থেকে লাফ দেন এবং সামান্য আঘাত পেয়ে বেঁচে যান।

আরও পড়ুন: শাহবাজ শরিফ: ব্যবসায়ী থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী

কর্তৃপক্ষ আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার করা এবং তাদের কাছে খাবার-পানি দেয়ার জন্য বিমানবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। বাবা বৈদ্যনাথের মন্দির পরিদর্শনকারী পর্যটক এবং তীর্থযাত্রীদের কাছে ৭৭৫ মিটার দীর্ঘ ত্রিকূট ক্যাবল কার সার্কিটটি জনপ্রিয়।


একাত্তর/আরএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর