জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১০:২৮ পিএম

জিম্বাবুয়েতে ইস্টার উৎসবের সমাবেশে যোগ দিতে গির্জা অভিমুখী যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭১ জন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, বাসটিতে স্থানীয় জিওন খ্রিস্টান চার্চের সদস্যরা দক্ষিণপূর্ব চিপিঙ্গ শহরে উৎসবে যোগ দিতে যাচ্ছিলো। এসময় দুর্ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার পল নিয়াথি এএফপিকে বলেন, গত রাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৫ ও আহতের সংখ্যা ৭১ জন।

তিনি বলেন, বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিলো। জিম্বাবুয়েতে বাসগুলোতে সাধারণত ৬০ থেকে ৭৫ জন যাত্রী ধারণের ক্ষমতা থাকে।

আরও পড়ুন: কিয়েভ থেকে পালিয়ে মার্কিন সীমান্তে রুশ-ইউক্রেনীয় যুগলের বিয়ে

প্রসঙ্গত, জিম্বাবুয়েতে সরকারি ছুটির দিনে ব্যস্ত রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। অনেক রাস্তায়ই গর্ত থাকায় এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে।


একাত্তর/আরএ

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
জাপানের গুনমা প্রিফেকচারের মিনাকামি এলাকায় কান-এতসু এক্সপ্রেসয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুই জন।
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ২০ বছরের তরতাজা এক প্রাণ। সেই খবরটি মায়ের কাছে পৌঁছে দিতে গিয়েই পরিচয় হয়েছিল দু’জনের।
সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর