দুর্ঘটনায় পরিচয়, ২১ বছর পর নারীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন সাবেক পুলিশ কর্মকর্তা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ২০ বছরের তরতাজা এক প্রাণ। সেই খবরটি ওই কিশোরের মায়ের কাছে পৌঁছে দিতে গিয়েই পরিচয় হয়েছিল দু’জনের। সময়ের আবর্তে সেই শোকের সম্পর্ক রূপ নেয় গভীর বন্ধুত্বে। আর দীর্ঘ ২১ বছর পর বন্ধুর জীবন বাঁচাতে নিজের শরীরের একটি অঙ্গ দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন ব্রিটেনের এক সাবেক পুলিশ কর্মকর্তা।

উইল্টশায়ারের মেলকশামের বাসিন্দা টিম সুইনবার্ন এবং সমারসেটের ক্লেয়ার ব্রিক্সি—এই দুই অসম বয়সি মানুষের সম্পর্কের শুরুটা হয়েছিল ২০০৪ সালে। তখন টিম ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। ক্লেয়ারের ২০ বছর বয়সি ছেলে অ্যাশলে এক সড়ক দুর্ঘটনায় মারা গেলে সেই দুঃসংবাদটি নিয়ে তার দরজায় কড়া নেড়েছিলেন টিম।

দুর্ঘটনার সময় থেকেই ক্লেয়ার কিডনি বিকল জনিত সমস্যায় ভুগছিলেন এবং ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল ছিলেন। ছেলের মৃত্যুর সেই কঠিন সময়ে টিমের সহানুভূতি ও সহযোগিতা ক্লেয়ার এবং তার পরিবারের জন্য বড় অবলম্বন হয়ে দাঁড়ায়। এরপর কেটে গেছে দুই দশক। পেশা বদলে টিম এখন ‘দ্য স্যালভেশন আর্মি’র একজন সাপোর্ট ওয়ার্কার হিসেবে কাজ করছেন। কিন্তু ক্লেয়ারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি।

সম্প্রতি ক্লেয়ারের আগে প্রতিস্থাপিত একটি কিডনি বিকল হতে শুরু করলে তার জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে টিম কোনো দ্বিধা ছাড়াই নিজের একটি কিডনি দেওয়ার প্রস্তাব দেন। ক্লেয়ার বারবার তাকে ভেবে দেখতে বললেও টিম অনড় ছিলেন। তিনি সরাসরি বলে দেন, তুমি আমার একটা কিডনি নিচ্ছ এবং আমি এ ব্যাপারে কোনো ‘না’ শুনতে চাই না।

টিম জানান, একজন মানুষকে বাঁচিয়ে রাখাটা মানবিক দায়িত্ব। ক্লেয়ার আমার কাছে পরিবারের সদস্যের মতো। তার জন্য এটা করতে পেরে আমি আনন্দিত।

গত অক্টোবরে ব্রিস্টলের সাউথমীড হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে দুজনই সুস্থ আছেন। টিম পুনরায় কাজে যোগ দিয়েছেন এবং দীর্ঘ কয়েক বছর পর ক্লেয়ার তার প্রিয় শখ ঘোড়দৌড় (হর্স রাইডিং) শুরু করেছেন।

ক্লেয়ার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, টিম লাখের মধ্যে একজন। সে শুধু আমার জীবন বাঁচায়নি, সে আমাদের পুরো পরিবারের পাশে ছায়ার মতো ছিলো।

একাত্তর/আরএ
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
জাপানের গুনমা প্রিফেকচারের মিনাকামি এলাকায় কান-এতসু এক্সপ্রেসয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুই জন।
সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর