রাশিয়া পারমাণবিক হামলা চালাতে পারে: জেলেনস্কি

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২:৩০ পিএম

রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে এবং এজন্য পৃথিবীর সব দেশের প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শুক্রবার (১৫ এপ্রিল) মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেন, ইউক্রেনে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। 

সিএনএন এর সাক্ষাৎকারে জেলেনস্কির কাছে সিআইএ পরিচালকের এই মন্তব্যের পর ‘এনিয়ে তিনি ভীত কিনা’ জানতে চাওয়া হয়। 

এর জবাবে জেলেনস্কি বলেন, ‘কেবল আমি নই, এতে সারা পৃথিবীর, সব দেশের ভীত হওয়ার কারণ রয়েছে।’ এসময় দ্বিধাগ্রস্ত জেলেনস্কি এই তথ্যের সত্যতা নিয়ে সংশয়ও প্রকাশ করেন। 

ইউক্রেনিয় প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের ভীত না হয়ে প্রস্তুত থাকতে হবে। কিন্তু এটা কেবল ইউক্রেনের জন্য প্রশ্ন নয়, সারা পৃথিবীর জন্য, আমার মনে হয়।’

রাশিয়ার ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভার ডুবে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে জেলেনস্কি একটু কৌশলী উত্তর দেন। 

ইউক্রেনের দুই ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ডুবে গেছে এমন দাবি সরাসরি স্বীকার করে তিনি বলেন, ‘আমরা জানি, এটার আর অস্তিত্ব নেই। আমাদের কাছে এটা আমাদের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র। ফলে এর ডুবে যাওয়া আমাদের জন্য কোনও দুঃসংবাদ নয়।’


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর