২৩ হাজারের বেশি ইউক্রেনিয় সেনা নিহত, দাবি রাশিয়ার

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৩:৩৭ পিএম

রুশদের সঙ্গে যুদ্ধে ইউক্রেনের তিন হাজার নয় ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ। চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতিরও একটি হিসাবও তুলে ধরেছেন তিনি।

শনিবার (১৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ইগর কোনাশেঙ্কভ বলেন, যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা যে ক্ষতির মুখে পড়েছেন, তার নির্ভরযোগ্য হিসাব রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে রয়েছে। 

এসময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীর কাছে এসব তথ্য প্রকাশ করতে ভয় পান বলেও মন্তব্য করেন তিনি।

এর আগের দিনই (১৫ এপ্রিল) সিএনএনকে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ২৫০০ থেকে তিন হাজারের মতো সেনা নিহত হয়েছেন।

জেলেনস্কির দেওয়া পরিসংখ্যানকে মিথ্যা উল্লেখ করে করে কোনাশেঙ্কোভ বলেন, রুশ অভিযানে শুধুমাত্র মারিওপোল শহরেই চার হাজারের বেশি ইউক্রেনিয় সেনা নিহত হয়েছেন।

ইগর কোনাশেঙ্কভের দেওয়া হিসাব অনুযায়ী, রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনের ১৩৪টি বিমান, ৪৬০টি ড্রোন (চালকবিহীন বিমান), ২৪৬টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দুই হাজার ২৬৯টি ট্যাংক ও অন্যান্য সামরিক যান, ২৫২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, ৯৮৭টি কামান ও মর্টার এবং দুই হাজার ১৫৮টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে।

এদিকে, গতকালের হামলায় ইউক্রেনিয় বাহিনীকে রসদ সরবরাহে নিয়োজিত একটি বিমান ধ্বংস করা হয়েছে বলে জানান কোনাশেঙ্কোভ। ওই বিমানে করে ওডেসা শহরের কাছে বিপুল পরিমাণ পশ্চিমা অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করেন এই রুশ কর্মকর্তা। 


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর