‘রাশিয়ান নৌ বাহিনী আগের মতোই কাজ চালিয়ে যাবে’

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১১:০৫ পিএম

রাশিয়ান নৌ বাহিনী আগের মতোই কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন রুশ নৌবাহিনীর কমান্ডার ইন চীফ নিকোলাই ইয়েভমেনভ। তিনি যুদ্ধজাহাজ মস্কভার নাবিকদের সাথে দেখা করে এ মন্তব্য করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে শনিবার (১৬ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনের শেষ দিকে এক বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরে টেনে নেয়ার সময় সমুদ্রের ঝোড়ো আবহাওয়ার মধ্যে পড়ে মস্কভা ডুবে যায়। এরপর থেকেই পাল্টাপাল্টি বক্তব্য এসেছে রাশিয়া আর ইউক্রেনের পক্ষ থেকে।

সর্বশেষ মস্কোর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্যারেড গ্রাউন্ডে ১০০ নাবিকের সামনে দাঁড়িয়ে আছেন অ্যাডমিরাল ইয়েভমেনভ এবং আরো দু’জন অফিসার। তবে এই সাক্ষাৎ পর্ব কখন অনুষ্ঠিত হয়েছে তা স্পষ্ট নয়।

ভিডিওর শেষে দেখানো একটি সাক্ষাৎকারে অ্যাডমিরাল ইয়েভমেনভ বলেন, অফিসার এবং নাবিকেরা এখন সেভাস্তোপোলে তাদের নিজস্ব ঘাঁটিতে অবস্থান করছেন। সেখান থেকেই তারা নৌবাহিনীতে দায়িত্ব পালন করে যাবেন।

প্রসঙ্গত, ৫১০ নাবিকের মিসাইল ক্রুজার মস্কভাকে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক বিবেচনা করা হয়। ইউক্রেনে হামলায় রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল এই যুদ্ধজাহাজ। ১৮৬ দশমিক ৪ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির গতি ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল বা ৫৯ কিলোমিটার।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলছে, মস্কভা ১৯৮৩ সালে কমিশন লাভ করে। এই যুদ্ধজাহাজটি ৭০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ১৬টি ভুলকান ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। এ ছাড়া এতে রয়েছে সাবমেরিন–বিধ্বংসী ও মাইন-টর্পেডো অস্ত্র।

আরও পড়ুন: সুইডেনে কোরআন অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত

যদি ইউক্রেনের হামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়, তাহলে ১২ হাজার ৪৯০ টনের মস্কভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শত্রুর হামলায় ডুবে যাওয়া সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। সিরিয়ার যুদ্ধেও মিসাইল ক্রুজারটি মোতায়েন করেছিল রাশিয়া।


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নির্দেশ এবং ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের দাবির পর এবার নিজেদের কড়া ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর