শাহবাজের মন্ত্রিসভার ৩৪ সদস্যের শপথগ্রহণ আজ

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১২:০৭ পিএম

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ৩৪ জন কেবিনেট সদস্য মঙ্গলবার (১৯ এপ্রিল) শপথ নেবেন। প্রথম ধাপে শপথগ্রহণ যারা করবেন তাদেরকে নিয়ে একটি তালিকা করা হয়েছে। ফেডারেল মন্ত্রী, রাজ্য মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম অন্তর্ভুক্ত রয়েছে এই তালিকায়। তাদের মধ্যে ৩০ জন হচ্ছেন ফেডারেল মন্ত্রী, চারজন রাজ্য মন্ত্রী ও বাকী চারজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সোমবার (১৮ এপ্রিল) ফেডারেল কেবিনেটে প্রথম ধাপে কমপক্ষে ১২ জন মন্ত্রীর শপথগ্রহণ করার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ পড়াতে অপারগতা জানানোর পর শপথগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়। তবে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন বলে জানা যাচ্ছে।

পিপিপির সূত্রের তরফে এর আগে জানা যায়, কেবিনেটের ১১টি আসন পেতে পারে পিপিপির সদস্যরা এবং পিএমএল-এন পেতে পারে ১৪টি। তবে এর মধ্যে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী, প্রতিরক্ষা, জ্বালানি, পানি, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম বিভাগের দায়িত্ব পেতে পারে পিএমএল-এন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও মানবাধিকারের বিষয়গুলোর দায়িত্ব পেতে পারে পিপিপি।

যদি বিলাওয়াল ভুট্টো কেবিনেটে যোগ দেন তাহলে হয়ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এমন কথাও শোনা যাচ্ছে। জিও নিউজের অনুষ্ঠানে পিএমএল-এন-এর এক নেতা নিশ্চিত করেন যে ফেডারেল মন্ত্রিসভা আজ শপথ নেবে এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হবেন, তবে জারি করা তালিকা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে বিলাওয়াল ভুট্টোর নাম নেই।

পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই। এরপর জাতীয় অধিবেশনে ভোটাভুটিতে দেশটির প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ।


একাত্তর/এসএ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর