সপ্তাহ না ঘুরতেই ইউক্রেনকে আবারো ৮০ কোটি ডলার সহায়তার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৩:০৬ পিএম

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন করে ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এক সপ্তাহেরও কম সময় আগে একই পরিমাণ অংকের সামরিক সহায়তা ইউক্রেনকে দিয়েছে ওয়াশিংটন।

মঙ্গলবার (২০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ কথা জানায়।

সিএনএনের খবরে বলা হয়েছে, নতুন প্যাকেজের খুঁটিনাটি দিক নিয়ে এখনো কাজ চলছে। জো বাইডেন প্রশাসনের সিনিয়র তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর জানানো হয়।

এনবিসির খবরে বলা হয়, রাশিয়া হামলা জোরদার করায় কিয়েভকে সহায়তার লক্ষ্যে নতুন এ প্যাকেজে আরো কামান এবং কয়েক হাজার গোলা অন্তর্ভুক্ত করা হচ্ছে।

হোয়াইট হাউসের নারী মুখপাত্র জেন পাসাকি বলেন, বাইডেনসহ বিশ্বের অন্য নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তার আহবান জানিয়েছেন।

এদিকে গত ১৩ এপ্রিল বাইডেন ইউক্রেনের জন্য ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ উন্মোচন করেন।

আরও পড়ুন: সাংহাইতে শিথিল হচ্ছে লকডাউন, খুলছে কারখানা

পেন্টাগণ সোমবার বলেছে, এই প্যাকেজের প্রথম চালান ইতোমধ্যে ইউক্রেন সীমান্তে পৌঁছেছে।

উল্লেখ্য, বাইডেন শাসনামলে ইউক্রেনকে এ পর্যন্ত তিনশ’ ২০ কোটি ডলার নিরাপত্তা সহযোগিতা প্রদান করা হলো।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর