নিজের বাড়ি নেই, বন্ধুদের বাড়িতে রাত কাটান ইলন মাস্ক

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৬:৪৬ পিএম

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবেই সবাই একনামে চেনেন ইলন মাস্ককে। তবে সম্প্রতি মাস্ক জানিয়েছেন তার নিজের কোনো বাড়ি নেই, বরং বন্ধুদের বাড়িতে গিয়ে ঘুমান তিনি।

এ সপ্তাহে টেড কনফারেন্সেস-এর সাথে এক সাক্ষাৎকারে এমন চমকপ্রদ কথা জানিয়েছেন মাস্ক। দিনের বেলা কাজে ব্যস্ত থাকলেও রাতে সান ফ্রান্সিসকো'র বে এরিয়াতে বিভিন্ন বন্ধুর বাসাতে রাত্রিযাপন করেন এ ধনকুবের।

ওই সাক্ষাৎকারে ইলন জানান, আপাতত নিজের মালিকানায়া কোনো বাড়ি নেই তার। বন্ধুদের বাসাতেই রাত কাটাচ্ছেন তিনি আজকাল। তবে সচরাচর টেক্সাসে বাস করলেও বে এরিয়াতে টেসলা'র বেশিরভাগ কারখানা অবস্থিত বলে যখন ওই এলাকায় যান, তখন বন্ধুদের বাসাতেই পালা করে রাত কাটান মাস্ক।

কয়েকশ বিলিয়ন ডলারে মালিক হলেও নিজের কোনো ইয়ট নেই ও কখনো ছুটি নেন না বলে জানিয়েছেন ইলন মাস্ক।

তিনি বলেন, আমার ইয়ট নেই, আমি ছুটি নেই না। আমার ব্যক্তিগত খরচ তেমন বেশি না। তবে একটা ব্যতিক্রম হলো আমার একটা ব্যক্তিগত বিমান আছে। বিমান ব্যবহার না করলে আমার কাজের ঘণ্টা কমে যাবে।

ব্লুমবার্গ-এর তথ্য অনুযায়ী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫১ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি টুইটার কিনে নেওয়ার জন্য ৪৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছিলেন মাস্ক, কিন্তু টুইটার বোর্ড তার প্রস্তাব প্রত্যাখান করেছে।

গত মার্চ মাসে ইলন মাস্কের দীর্ঘদিনের পার্টনার গ্রাইমস ভ্যানিটি ফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, ইলন  মাস্ক বিলিয়নিয়ারের মতো জীবনযাপন করেন না।

মাঝেমধ্যে তিনি দারিদ্র্যসীমার নিচে বাস করেন। আমি তাকে বলেছিলাম, আমরা কি এ অনিরাপদ ৪০ হাজার ডলারের বাড়ি ছেড়ে আরেকটু নিরাপদ কোনো বাড়িতে বাস করতে পারি না যেখানে প্রতিবেশিরা আমাদেরকে ভিডিও করতে পারবে না, এবং যেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকবে?


একাত্তর/এসএ

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সরেজমিনে বিমানবন্দরে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর