সোমালিয়ায় বোমা হামলায় ছয়জন নিহত, আহত সাত

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১১:১৮ এএম

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সমুদ্রপাড়ের একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। 

শুক্রবার (২২ এপ্রিল) লিডো বিচের পেসকাটোর সী ফুড রেস্তোরাঁয় এ হামলা চালানো হয়। এ রেস্তোরাঁয় প্রায়ই সোমালিয়ার সরকারি কর্মকর্তাদের আনাগোনা দেখা যায়। 

দেশটির আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদি কাদির আব্দি রহমান সংবাদসংস্থা রয়টার্সকে জানান, এখন পর্যন্ত এ ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

হামলার সময় সোমালি পুলিশ কমিশনারসহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তবে নিহতদের মধ্য উচ্চ পর্যায়ের কোনো সরকারি কর্মকর্তা আছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। 

সোমালিয়ার জঙ্গি সংগঠন আল -শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। তাদের সামরিক কার্যক্রমের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেন, 'ধর্মভ্রষ্ট' সরকারের নিরাপত্তা কর্মকর্তা ও রাজনীতিবিদরাই তাদের হামলার মূল টার্গেট। 

আরও পড়ুন: আফগানিস্তানে টিকটক ও পাবজি নিষিদ্ধ

সোমালিয়ান সরকারের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে প্রায়ই দেশটির বিভিন্ন জায়গায় বোমা হামলা চালিয়ে থাকে আল-শাবাব। 

গত ২৪ মার্চ দেশটির বেলেদুয়েন শহরে দুটি আত্মঘাতী বোমা হামলায় পার্লামেন্টের এক নারী সদস্যশ ৩০ জন নিহত হন। 


একাত্তর/এসজে

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানীর কাছে একটি স্থানে কয়েক দফা বোমা হামলার পর সেখানে রাতভর বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে ওই অঞ্চলে ইসরাইলের সামরিক অভিযানের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেই ইউক্রেনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া।
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। এগুলো হলো -ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর