সাংহাইয়ে একদিনে করোনায় মৃত্যু তিনগুণ

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০১:১৩ পিএম

চীনের সাংহাই শহরে একদিনের ব্যবধানে করোনায় মৃতের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। 

শনিবার (২৩ এপ্রিল) সেখানে করোনায় আক্রান্ত ৩৯ জনের মৃত্যু হয়, যেখানে আগেরদিন মৃত্যু হয়েছিলো ১২ জনের। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, এদিন সাংহাইয়ে করোনায় নতুন করে উপসর্গহীন ১৯ হাজার ৬৫৭ রোগী শনাক্ত হয়েছে। আর উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন এক হাজার ৪০১ জন। 

মহামারির দুই বছরে সবচেয়ে বড় করোনা প্রাদুর্ভাবের সাথে লড়ছে সাংহাই। করোনা ছড়িয়ে পড়া রোধ করতে কিছু কিছু আবাসিক ভবনের বাইরে জালের বেড়া দিয়েছে কর্তৃপক্ষ। কমপক্ষে একজন আক্রান্ত হয়েছেন এমন ভবনেই এমনটা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, সাদা হ্যাজম্যাট স্যুট পরিহিত কর্মীরা বিভিন্ন ভবন ও সড়কের প্রবেশপথ সবুজ জাল দিয়ে আটকে দিচ্ছেন। 

আরও পড়ুন: নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে অগ্নিকাণ্ড, শতাধিক নিহত

এতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন শহরের বাসিন্দারা। জানালা ও বারান্দা থেকে কর্মীদের তিরস্কার করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে পোস্ট করে নিজেদের ক্ষোভ ঝাড়ছেন তারা। 

ঠিক কি কারণে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, কিছু কিছু এলাকায় 'কঠোর লকডাউন' আরোপ করতেই এই ব্যবস্থা। 


একাত্তর/এসজে

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর