ক্ষণিকের জন্য একে অপরের কাছে আসছে বৃহস্পতি ও শুক্র

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৩:০৭ পিএম

খুবই অল্প সময়ের জন্য একে অপরের কাছাকাছি এসে আবার দূরে চলে যাচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল দুই গ্রহ শুক্র ও বৃহস্পতি। 

প্রতি বছর এই ঘটনা ঘটলেও, এবছরের মতো এতো কাছাকাছি এই দুই গ্রহ সচরাচর আসে না। শনিবারের (৩০ এপ্রিল) পর এমন দৃশ্যের দেখা আবার মিলবে ২০৩৯ সালে। 

যদিও 'কাছাকাছি' বলতে বোঝানো হচ্ছে কয়েক মিলিয়ন মাইলের দূরত্ব, তবুও মহাজাগতিক হিসেবে সেটিও কম কাছে নয়। পৃথিবী থেকে এই দুই গ্রহকে দেখলে মনে হবে এরা একে অপরকে প্রায় স্পর্শ করছে। 

বিরল এই দৃশ্য দেখতে টেলিস্কোপেরও প্রয়োজন হবে না। দেখা যাবে খালি চোখেই বা দূরবীনের সাহায্যে। শনিবারের পর এই দুই গ্রহ আবার একে অপর থেকে দূরে সরে যেতে শুরু করবে। 

আরও পড়ুন: ৭২ বছরে দ্বিতীয় উষ্ণতম এপ্রিল দেখলো দিল্লি

এই মহাজাগতিক ঘটনাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় 'প্ল্যানেটারি কনজাংশন'। যখন দুটি গ্রহকে পৃথিবী থেকে প্রায় স্পর্শ করতে দেখা যায় তখন একে প্ল্যানেটারি কনজাংশন বলা হয়। 

দক্ষিণ গোলার্ধ থেকে এই ঘটনা অবলোকন করা যাবে ৩০ এপ্রিল ও ১ মে সূর্যাস্তের আগে। 


একাত্তর/এসজে

শত শত কোটি বছর আগে পৃথিবীতে দিনের বেলার দৈর্ঘ্য ছিল গড়ে ১৩ ঘণ্টারও কম। তবে এটি ধীরে ধীরে বাড়ছে, আর এর পেছনে প্রধান কারণ হলো চাঁদ এবং পৃথিবীর মহাসাগরের মধ্যে সম্পর্ক।মানব ইতিহাসের পুরোটা জুড়ে...
বৃহস্পতি গ্রহের বরফ আচ্ছাদিত তিনটি উপগ্রহে অভিযানের উদ্দেশ্যে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইএসএ) একটি স্যাটেলাইট পৃথিবী থেকে উড্ডয়ন করেছে। শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, জুস স্যাটেলাইটটি...
মহাবিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণগহ্বরগুলোর একটির সন্ধান পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন একটি পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণগহ্বরটির সন্ধান মিলে বলে জানিয়েছেন এই...
মহাজাগতিক দারুণ এক দৃশ্যের  সাক্ষী হচ্ছে বিশ্ব। রাতের আকাশে বৃহস্পতি ছুঁয়ে দিচ্ছে শুক্রকে।বুধবার (১ মার্চ) খুব কাছাকাছি অবস্থান করছে বৃহস্পতি ও শুক্র গ্রহ। রাতের আকাশেই দেখা মিলছে এই বিরল...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর