বৃহস্পতি ও শুক্রের চমক দেখছে বিশ্ব

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৯:৫৭ পিএম

মহাজাগতিক দারুণ এক দৃশ্যের  সাক্ষী হচ্ছে বিশ্ব। রাতের আকাশে বৃহস্পতি ছুঁয়ে দিচ্ছে শুক্রকে।

বুধবার (১ মার্চ) খুব কাছাকাছি অবস্থান করছে বৃহস্পতি ও শুক্র গ্রহ। রাতের আকাশেই দেখা মিলছে এই বিরল দৃশ্যের। খবর: বিবিসি।

সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকলে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই দেখতে পারছেন যে কেউ। তবে আরও পরিষ্কার দেখতে হলে দূরবীন অথবা টেলিস্কোপ ব্যবহার করতে হবে।

বছরের শীতল ও উষ্ণতম মাসগুলোর মাঝামাঝি সময়কে বলা হয়ে থাকে ‘মিটিওরলজিক্যাল বসন্ত’। মিটিওরলজিক্যাল বসন্ত বলতে সাধারণত ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সময়কে বলা হয়।

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মতে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ও সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র পরস্পরের কাছাকাছি আসার দৃশ্যটি রাতের আকাশে এক অন্যরকম আভা ছড়াবে। এসময় বৃহস্পতির সবচেয়ে উজ্জ্বল চারটি নক্ষত্রও দেখা যাবে আকাশে।

নাসা বলছে, সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারদিকে একই সমতলে বিভিন্ন কক্ষপথে ক্রমাগত ঘুরতে থাকার কারণে কখনও কখনও একই সরলরেখায় একাধিক গ্রহকে দেখা যায়। তখন মনে হয় গ্রহগুলো পরস্পরের কাছাকাছি চলে এসেছে, অথবা পরস্পরকে ছুঁয়ে ফেলছে। কিন্তু বাস্তবে গ্রহগুলো একে অপর থেকে অনেকটাই দূরেই অবস্থান করবে।

আরও পড়ুন: কোভিড সম্ভবত চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে: এফবিআই

কয়েক সপ্তাহ ধরেই বৃহস্পতি ও শুক্রের পরস্পরের কাছাকাছি আসার বিষয়টি নজরে এসেছে। তবে যতই কাছাকাছি তাদের দেখা যাক না কেন, মহাকাশে পরস্পর থেকে চারশো মিলিয়ন মাইল দূরত্বে অবস্থান করছে এই গ্রহ দুইটি। 


একাত্তর/জো

১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
বিরল এক মহাজাগতিক বিষ্ময়ের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীর শত কোটি মানুষ।  বছরের প্রথম বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব। সোমবার সূর্য ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদের আগমনে সেটির ছায়ায়...
বৃহস্পতি গ্রহের বরফ আচ্ছাদিত তিনটি উপগ্রহে অভিযানের উদ্দেশ্যে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইএসএ) একটি স্যাটেলাইট পৃথিবী থেকে উড্ডয়ন করেছে। শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, জুস স্যাটেলাইটটি...
খুবই অল্প সময়ের জন্য একে অপরের কাছাকাছি এসে আবার দূরে চলে যাচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল দুই গ্রহ শুক্র ও বৃহস্পতি। প্রতি বছর এই ঘটনা ঘটলেও, এবছরের মতো এতো কাছাকাছি এই দুই গ্রহ সচরাচর আসে না।...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর