বৃহস্পতির উদ্দেশ্যে পৃথিবী ছাড়লো ‘জুস মিশন’

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১১:৪২ এএম

বৃহস্পতি গ্রহের বরফ আচ্ছাদিত তিনটি উপগ্রহে অভিযানের উদ্দেশ্যে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইএসএ) একটি স্যাটেলাইট পৃথিবী থেকে উড্ডয়ন করেছে। 

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, জুস স্যাটেলাইটটি ফ্রেঞ্চ গায়ানার কৌরো মহাকাশ বন্দর থেকে আরিয়ান-৫ রকেটে উড্ডয়ন করে। 

বৃহস্পতিবারের উৎক্ষেপণ প্রচেষ্টা প্রতিকূল আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় চেষ্টায় রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হয় ইএসএ। 

জার্মানির ডার্মস্টাডে ইএসএ-র মিশন কন্ট্রোলের অপারেশন ডিরেক্টর আন্দ্রেয়া অ্যাকোমাজো বলেন, ‘আমাদের একটা মিশন আছে; আমরা বৃহস্পতিতে উড়ে যাচ্ছি; আমাদের অনেক প্রশ্ন আছে। জুস আসছে, বৃহস্পতি! এর জন্য প্রস্তুত হও!’

এক দশমিক ছয় বিলিয়ন ইউরোর মিশনটি নিরাপদে তার গন্তব্যে রওনা হওয়ায় গর্ব প্রকাশ করেছেন সংস্থার মহাপরিচালক ড. জোসেফ অ্যাশবাচারও। 

তিনি বলেন, ‘কিন্তু আমার সবাইকে মনে করিয়ে দিতে হবে, এখনও অনেক পথ বাকি আছে। আমাদের সমস্ত যন্ত্র পরীক্ষা করতে হবে যাতে তারা প্রত্যাশিতভাবে কাজ করে এবং তারপরে অবশ্যই বৃহস্পতিতে পৌঁছায়। কিন্তু আমরা আমাদের লক্ষ্যের দিকে অনেক বড় পদক্ষেপ নিয়েছি।’ 

জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার বা সংক্ষেপে জুস নামের স্যাটেলাইটটি সৌরজগতের বৃহত্তম গ্রহ ব্রিহস্পতির প্রধান উপগ্রহ ক্যালিস্টো, গ্যানিমিড এবং ইউরোপাকে পর্যবেক্ষণের জন্য পাঠানো হচ্ছে। 

এই উপগ্রহগুলোতে তরল জলের বিস্তীর্ণ আধার রয়েছে বলে মনে করা হয়। সেখানে প্রাণের অস্তিত্বও থাকতে পারে কিনা তা জানতে আগ্রহী বিজ্ঞানীরা। 

সৌরজগতের প্রায় শেষ প্রান্তে থাকা বৃহস্পতি সূর্য থেকে অনেক দূরে অবস্থিত, যেখানে পৃথিবীতে পড়া সূর্যের আলোর মাত্র ২৫ ভাগ পৌঁছায়। তাই সেখানে প্রাণের অস্তিত্ব থাকার কথা চিন্তা করা কল্পনাপ্রসূত মনে হতে পারে। 

আরও পড়ুন: স্লোভিয়ানস্কে মিসাইল হামলায় আট ইউক্রেনীয় নিহত

তবে এই বিশাল গ্যাসীয় গ্রহ তার উপগ্রহগুলোর ওপর যে মহাকর্ষীয় বল প্রয়োগ করে তা থেকে ধারণা করা হয় এর সাধারণ বাস্তুতন্ত্র চালানোর শক্তি এবং উষ্ণতা থাকতে পারে, অনেকটা পৃথিবীর সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির মুখের আশেপাশে থাকা বাস্তুতন্ত্রের মতো। 


একাত্তর/এসজে

১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানব স্বাস্থ্যের উপর কেমন প্রভাব পড়ে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাসের বেশি সময় ধরে মহাকাশের দুই নভোচারী সুনীতি উইলিয়ামস ও বুচ উইলমোর আটকে থাকার ঘটনায় নতুন করে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর