সৌদির ঈদ সোমবার, বলছে সুপ্রিমকোর্ট

আপডেট : ০১ মে ২০২২, ০৮:৩৯ পিএম

সৌদি আরবের আকাশে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (২ মে) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাতে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ।

খবরে বলা হয়, শাওয়াল মাসের শুরু নির্ধারণের জন্য সুপ্রিম কোর্টের ক্রিসেন্ট সিটিং কমিটি একটি অধিবেশন করেছে। সেখানে মুসলিম চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়- যেহেতু চাঁদ দেখা যায়নি, সেহেতু এ বছর বা ১৪৪৩ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেই হিসাবে রোববার শেষ রমজান পালিত হচ্ছে এবং আগামীকাল সোমবার শাওয়াল মাস শুরু হবে।

একই সঙ্গে আগামীকাল সোমবার অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরও পড়ুন: চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

এদিকে, সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ ডক্টর আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখ তার মন্ত্রণালয়ের শাখাগুলোকে নির্দেশ দিয়েছেন যেন, তারা ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য আগত মুসল্লিদের স্বাগত জানাতে সমস্ত মসজিদ বা আউটডোর চ্যাপেল প্রস্তুত করে রাখেন।

তাছাড়া সৌদি সুপ্রিম কোর্ট বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সকল সৌদি নাগরিক, বাসিন্দা এবং মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে।


একাত্তর/আরএ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর