আমার চরিত্র হননে প্রতিষ্ঠান ভাড়া করা হয়েছে: ইমরান

আপডেট : ০৫ মে ২০২২, ০৮:১১ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, তার চরিত্র হনন করার জন্য কয়েকটি প্রতিষ্ঠান ভাড়া করেছে শাহবাজ শরিফের পরিবার

তিনি বলেন, এসব প্রতিষ্ঠান তার বিরুদ্ধে মালমসলা জোগাড়ে ব্যস্ত আছে। তাদের নকশাতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে।

বুধবার, পাকিস্তানের স্থানীয় টেলিভিশন চ্যানেল হাম নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এসব অভিযোগ করেন।

কিছুদিন আগে ক্ষমতা হারানো এই রাজনীতিবিদ জানান, পিটিআই-সংশ্লিষ্ট সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে সমর্থকদের ‘ডিপফেক’ নামের মিথ্যা ভিডিওর ব্যাপারে সতর্ক করা হয়েছে।

ইমরান খান বলেন, আমাকে মাফিয়াদের মুখোমুখি হতে হয়েছিল, এর মধ্যে সবচেয়ে বড় হলো শরিফ মাফিয়া। তারা সব সময় ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে। 

আরও পড়ুন: নাহিদকে রড দিয়ে পিটিয়েছে সিয়াম আর কুপিয়েছে ইমন

৩৫ বছর ধরে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আসছে তারা। যদি কখনো কেউ তাদের দুর্নীতি ধরিয়ে দেয়, তাহলে তারা সে ব্যক্তিকে চরিত্র নিয়ে আক্রমণ করে বসে, বলেন ইমরান খান।

ইমরান আরও বলেন, ঈদের পর তার চরিত্র হনন কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে নওয়াজ শরিফের পরিবার। তিনি বলেন,ঈদ শেষ, এখন আপনারা দেখবেন তারা আমার চরিত্র হননে সম্পূর্ণ প্রস্তুত। তারা কিছু প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে, যারা এর মালমসলা প্রস্তুত করছে।


একাত্তর/আরবিএস   

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর