পুতিন ক্ষমা চাইলেন ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে

আপডেট : ০৬ মে ২০২২, ০১:২৪ পিএম

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অ্যাডলফ হিটলারের শরীরে ‘ইহুদি রক্ত’ ছিল-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এমন মন্তব্যের কারণে পুতিন ক্ষমা চেয়েছেন বলে বৃহস্পতিবার (৫ মে) ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। বৃহস্পতিবার এ খবর জানা গেছে বিবিসির এক প্রতিবেদনে।।

যদিও, পুতিনের ক্ষমা চাওয়ার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, লাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তা গ্রহণ করেছেন।

এছাড়া ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি পুতিনের মনোভাব পরিষ্কার করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বেনেট।

গত রোববার (১ মে) ইতালির একটি টেলিভিশনে ইউক্রেন সংকট নিয়ে প্রশ্ন করা হয় লাভরভকে। তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি। এরপরও ইউক্রেনকে নাৎসি প্রভাবমুক্ত করতে অভিযান চালানো হয়েছে বলে রাশিয়ার বক্তব্যের কারণ কী?

জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে কিছু যায়-আসে না। প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসিরা নেই তা প্রমাণ হয় না। আমার ভুল হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি, হিটলারের শরীরেও ‘ইহুদি রক্ত’ ছিল। এমনকি তীব্র ইহুদিবিদ্বেষীদের অনেকেই ইহুদি।

তার এমন মন্তব্যের পর ইসরাইলের রাজনীতিকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার ব্যাখ্যা চেয়ে দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। ক্ষমা চাইতেও বলা হয়।


একাত্তর/এসএ

প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর