সৌরভের বাড়িতে নেমতন্ন খেলেন অমিত শাহ

আপডেট : ০৭ মে ২০২২, ০১:১৮ পিএম

পশ্চিমবঙ্গ সফরে গিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজে গেছেন অমিত শাহ। সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন অমিত শাহ নিজেই।

দুই দিনের সফর শেষে শুক্রবার (৬ মে) দিল্লি ফিরে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজ সারেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

এদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান শেষে তিনি সৌরভ গাঙ্গুলির চৌরাস্তার বাড়িতে যান। সেখান থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ।

সৌরভের বাসায় আরও ছিলেন শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, অমিত মালব্যরা। মহাভোজ শুরুর আগে সবাই মিলে চুটিয়ে আড্ডাও দেন সবাই মিলে। 

image


এরপর থেকেই আবারও বাংলার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আবারও ঘুরছে সেই প্রশ্ন, তাহলে কি সৌরভও পদ্মফুলের দলে যোগ দিচ্ছেন।

তবে নৈশভোজের সময় সৌরভের সঙ্গে কোনও ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি অমিত শাহের। মূলত বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে দুই জনের মধ্যে কথাবার্তা হয়। 

আরও পড়ুন: পাঁচ আট হাজারি শৃঙ্গ জিতে প্রিয়াঙ্কার অনন্য রেকর্ড

আলোচনা চলার সময় সৌরভের স্বাস্থ্য নিয়েও খোঁজ নেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের উচ্ছ্বসিত প্রশংসা করেনও তিনি। 

সৌরভের বাড়িতে পৌঁছে ডোনা, স্নেহাশিস এবং সৌরভের মা নিরূপাদেবীর সঙ্গে আলাপের পরই চণ্ডী মাতার মূর্তি দর্শন করতে বাড়ির তিনতলায় উঠে যান অমিত শাহ।

প্রায় ৫০ মিনিটের মতো সৌরভের বাড়িতে ছিলেন অমিত। সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের নজরদারিতে হওয়া যাবতীয় রান্না তৃপ্তি সহকারে খান এই বিজেপি নেতা। 


একাত্তর/এসজে

রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর