দলত্যাগি নেতাদের জেলে পাঠাতে চান ইমরান খান

আপডেট : ০৮ মে ২০২২, ১০:২০ পিএম

দলত্যাগি নেতাদের ওপর বেজায় চটেছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, যারা বিক্রি হয় তাদের জেলে পাঠানো উচিত।

রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাঞ্জাব প্রদেশের আইনপ্রণেতাদের এক সমাবেশে বক্তৃতা দেয়ার তিনি এসব কথা জানান।

ইমরান খান বলেন, নিজ দলের আনুগত্য ভুলে কিছু সংসদ সদস্য কেন অন্য পক্ষে চলে গেছে তা সহজেই অনুমান করা যায়। তারা তাদের বিবেক ও নীতিবোধ বিক্রি করে দিয়েছে।

আর এজন্য তাদের লজ্জিত হওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে সেসব নেতাদের সোজা জেলে পাঠানো উচিৎ বলেও ক্ষোভ ঝারেন ইমরান খান।

পাঞ্জাব প্রাদেশিক পরিষদের আইনপ্রণেতারা শেষ মুহূর্ত পর্যন্ত যে লড়াই করেছেন তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইমরান খান তার বক্তব্য শুরু করেন।

ইমরান খান বলেন, যে সব সংসদ সদস্য দলীয় আনুগত্য ভুলে অর্থের বিনিময়ে অন্যপক্ষে চলে গেছেন তারা নিজেদেরকে চিরদিনের জন্য অপমানিত করেছেন।

সাবেক প্রধামন্ত্রী বলেন, কিছু লোক আমাকে বিরোধীদলের আইনপ্রণেতাদের অর্থের বিনিময়ে দলে ভেড়ানোর পরামর্শ দিয়েছিলেন এবং আমি তা করতেও চেয়েছিলাম।

আরও পড়ুন: ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলায় ৬০ জন নিহতের আশঙ্কা

এই অর্থ কিছু লোক দেয়ার জন্য বসে ছিলো উল্লেখ করে ইমরান বলেন, শেষ পর্যন্ত আমি তা গ্রহণ করিনি এই কারণে যে, আজকে যারা অর্থ দিয়ে বিরোধীদলের আইনপ্রণেতাদের কিনতে সহায়তা করবেন কাল তারা এই অর্থ তোলার জন্য রাজনৈতিক সুবিধা গ্রহণ করবেন।

ইমরান খান বলেন, যারা অর্থের বিনিময়ে অন্য দলে যোগ দিয়েছে তারা কখনোই নিজের আসন থেকে নির্বাচনে জিততে পারবেন না, রাজনীতিতে তাদের দিন শেষ।

 

একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর