অশনি'র প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট : ১০ মে ২০২২, ০১:৪৮ পিএম

ঘূর্ণিঝড় অশনি'র প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। 

সংবাদমাধ্যম এবিপি ও আনন্দবাজার জানায়, সোমবার দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। মঙ্গলবারও প্রায় একই চিত্র ছিল এসব অঞ্চলে।

আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি নামবে। এ সময় সুরক্ষিত জায়গায় থাকার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এ সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা যাতে না ঘটে, সে জন্য শহরের রাস্তার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা। 

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় অশনি ওড়িশা উপকূলের খুব কাছে পৌঁছে যাবে। এরপর এই ঘূর্ণিঝড় ডানদিকে বাঁক নিয়ে উপকূল বরাবর এগোতে থাকবে পশ্চিমবঙ্গের দিকে। তবে এখনও মনে করা হচ্ছে, এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে না। 

আরও পড়ুন: ভোটের পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: সিইসি

মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘূর্ণিঝড় অশনি কাকিনাড়া থেকে ৩০০ কিলোমিটার দক্ষণি-পূর্ব, বিশাখাপত্তনম থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষণি-পূর্ব, গোপালপুর থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম এবং পুরী থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।


একাত্তর/আরবিএস 

পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর