সেনা পাহারায় বাসভবন ছাড়লেন মাহিন্দা রাজাপক্ষে

আপডেট : ১০ মে ২০২২, ০২:৫৯ পিএম

অর্থনৈতিক সংকট ও চলমান গণআন্দোলন মুখে সোমবার পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু তাতেও শান্ত হয়নি দেশটির হাজার হাজার বিক্ষোভকারী। তারা রাজধানীর ‘টেম্পল ট্রিজ’ বাসভবনে হামলা চালায়। সেখানে বিদায়ী প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা আটকা পড়ে। শেষ পর্যন্ত সেনা পাহারায় সরকারি বাসভবন ছাড়েন রাজাপক্ষে ও তার পরিবার। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১০ মে) সশস্ত্র সৈন্যরা কলম্বোর সরকারি বাসভবন থেকে মাহিন্দা রাজাপক্ষে সরিয়ে নিয়ে যায়। তবে তাকে কোথায় নেয়া হয়েছে তা জানা যায়নি। 

নিরাপত্তা বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ভোরের আগে সেখানে অভিযান চালানোর পরে সৈন্যরা সাবেক এ প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিরপদে সরিয়ে নেন। এ সময় কমপক্ষে ১০ টি পেট্রোল বোমা বাসভবন চত্বরে ছুঁড়ে মারা হয়।

ওই নিরাপত্তা কর্মকর্তা আরও জানান, পুলিশ উপনিবেশ শাসনামলের এ ভবনের তিনটি প্রবেশ পথের সবকটি থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদনে গ্যাস নিক্ষেপ করে এবং আকাশের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েন। রাজাপক্ষেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে এসব ঘটনায় এখন পর্যন্ত এক সংসদ সদস্যসহ আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ। 

আরও পড়ুন: প্রবল ‘অশনি’ দুর্বল হচ্ছে, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

রাজাপক্ষের সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব হামলায় নারী-শিশুসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও গুরুতর আহত হয়েছেন। এছাড়া সাবেক তিন মন্ত্রী ও দুই সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করছে পুলিশ। দেশজুড়ে জারি রয়েছে কারফিউ।

এর আগে বৈদেশিক ঋণের চাপে ভেঙে পড়ে দেশটির অর্থনীতি। এ জন্য ক্ষমতাসীনদের দায়ি করছে মানুষ। দেশব্যাপী বিক্ষোভ করছেন নাগরিকরা। বিক্ষোভে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে টেলিভিশন তারাকারা। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার ব্যবস্থা। 


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর