১১ আরোহী নিয়ে ক্যামেরুনে বিমান বিধ্বস্ত

আপডেট : ১২ মে ২০২২, ০৮:১৪ পিএম

ক্যামেরুনের মধ্যাঞ্চলে ১১ জন আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বিমানটির সাথে রেডিও যোগাযোগ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী ইয়াউন্ডে থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে নাঙ্গা ইবোকোর কাছে বনে বিধ্বস্ত বিমানটির অবস্থান সনাক্ত করা হয়। খবর এএফপি’র।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, বিমানটি ‘বিধ্বস্ত হয়েছে’ এবং উদ্ধারকারীরা কাউকে বাঁচানো সম্ভব কিনা সে চেষ্টা করছেন।

সরকারি সূত্র এএফপিকে জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ক্যামেরুন অয়েল ট্রান্সপোর্টেশন কোম্পানি বিমানটি ভাড়া করেছিল যারা ক্যামেরুন ও প্রতিবেশী দেশ চাদের মধ্যে গ্যাস সরবরাহ পাইপলাইন রক্ষণাবেক্ষণ করে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটির ধরন ও নির্মাতার নাম প্রকাশ করা হয়নি। এটি ইয়াউন্ডে-এনসিমালেন বিমানবন্দর থেকে দেশের পূর্বাঞ্চলে বেলাবোতে যাচ্ছিল।

আরও পড়ুন: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল

২০০৭ সালের পর এটি ক্যামেরুনে প্রথম বড় ধরনের বিমান দুর্ঘটনা। ২০০৭ সালে কেনিয়া এয়ারওয়েজের একটি বিমান ১১৪ জন লোক নিয়ে ডুয়ালা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় কেউ বাঁচেনি।

তিন বছর পর, ক্যামেরুনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্তে জানা যায় যে, পাইলটের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছিলো।


একাত্তর/আরএ

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে বেসামরিক প্রতিষ্ঠানের চুক্তিতে পরিচালিত একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আলাস্কার দক্ষিণ-পশ্চিম...
কারাগার মানেই সাধারণত এক অন্ধকার, নিঃসঙ্গ ও গুমোট জীবন। কিন্তু মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের দুয়ালা শহরের কুখ্যাত ‘নিউ বেল’ কারাগার যেন শহরের ভেতরেই অন্য এক আস্ত শহর! এখানে বন্দিরাই তাদের...
রাশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ৪৮ আরোহীর কেউই বেঁচে নেই বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।  
রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের পর বিধ্বস্তের সংবাদ পাওয়া গেছে।
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় ধসে পড়া ছয়তলা পেয়িং গেস্ট (পিজি) ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু শিক্ষার্থী। উদ্ধারকাজের সময় কংক্রিটের স্ল্যাব ও ভারী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর