ছত্তিশগড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

আপডেট : ১৩ মে ২০২২, ১০:৪২ এএম

ভারতের ছত্তিশগড়ে রায়পুরের একটি বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। এনডিটিভির খবর। 

বৃহস্পতিবার (১২ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে রাইপুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব নিহত হয়েছেন।

পাইলটরা অবতরণ করার চেষ্টা করার সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। সেসময় এতে কোনো যাত্রী ছিল না।

সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রশান্ত আগরওয়াল বলেন, ফ্লাইং অনুশীলন চলাকালে দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। সঠিক কারণ খুঁজে বের করার জন্য ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত করে দেখা হবে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পাইলটদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বাঘেল এক টুইট বার্তায় বলেন, রায়পুর বিমানবন্দরে রাষ্ট্রীয় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের পাইলট ক্যাপ্টেন পান্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তব দুজনেই মারা গেছেন। ঈশ্বর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শক্তি এবং বিদেহী আত্মার শান্তি দান করুন।


একাত্তর/এআর

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর