চাঁদের মাটিতে গাছ জন্মালেন বিজ্ঞানীরা

আপডেট : ১৩ মে ২০২২, ০৮:৪১ পিএম

প্রথমবারের মতো চাঁদের মাটিতে গাছ জন্মাতে সফল হয়েছেন বিজ্ঞানীরা। এর ফলে চাঁদের বুকে মানুষের বসবাস সম্ভব করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলো মানবজাতি। 

শুক্রবার (১৩ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে অ্যাপোলো মিশনে সংগ্রহ করা চাঁদের মাটির নমুনায় ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একটি দলের গবেষণায় এ গাছ ফলানো হয়েছে। 

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক অ্যানা-লিসা পল বলেন, চাঁদের মাটিতে গাছ জন্মাতে পেরে তারা প্রথমে খুবই বিস্মিত হয়েছিলেন। প্রথম ছয়দিন চাঁদের মাটিতে জন্মানো গাছগুলো স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল। তবে তারপর সেগুলোর বৃদ্ধি ব্যাহত হতে শুরু করে। 

নাসা'র প্রধান বিল নেলসন বলেন, নাসার দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর ওপর এই গবেষণার প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। চাঁদ ও মঙ্গলে পাওয়া সম্পদ ব্যবহার করে মহাকাশে বসবাসকারী নভোচারীদের জন্য খাবারের উৎস তৈরি করতে এই গবেষণা সহায়তা করবে। 

এছাড়াও পৃথিবীর যেসব অঞ্চলে খাদ্য অপ্রতুল সেসব স্থানের প্রতিকূল পরিবেশে চাষাবাদের নতুন উপায় খুঁজে বের করতেও নাসাকে সহায়তা করবে এই গবেষণা। 

তবে বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, পরীক্ষানিরীক্ষা করার মতো যথেষ্ট চাঁদের মাটি তাদের কাছে নেই। এই গবেষণা করার জন্য বিজ্ঞানীদের গাছপ্রতি মাত্র এক গ্রাম মাটি দেয়া হয়েছিলো, যা গত কয়েক দশক ধরে সংরক্ষিত ছিল। 

উল্লেখ্য, ১৯৭২ সালে প্রথমবার চাঁদে পা রাখার পর আগামী ২০২৫ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা। 


একাত্তর/এসজে

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আর কিছুক্ষণ পর আকাশে জ্যোতি ছড়াতে চলেছে এ বছরের সবচেয়ে বড় চাঁদ। চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। বছরের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর