পূর্ণ চন্দ্রগ্রহণ সোমবার, বিরল 'ব্লাড মুন' দেখবে বিশ্ব

আপডেট : ১৪ মে ২০২২, ০৮:৪৯ পিএম

চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সোমবার (১৬ মে)। যদিও এ গ্রহণ প্রক্রিয়া রোববার রাত ১০টা ২৭ মিনিটে (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) শুরু হবে, যা ভারতীয় মান সময় অনুযায়ী সোমবার সকাল ৭টা ৫৭ মিনিট। আর বাংলাদেশ সময় অনুযায়ী এ গ্রহণ শুরু হবে ১৬ মে সোমবার সকাল ৮ টা ১০ মিনিটে।

বিজ্ঞানীরা বলছেন, বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পাশাপাশি বিরল ব্লাড মুন দেখার সুযোগ পাবে বিশ্ববাসী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন -এর প্রতিবেদনে বলা হয়েছে, এ চন্দ্রগ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকাসহ বেশ কয়েকটি অঞ্চলে দেখা যাবে। 

তবে বিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশ বা ভারত থেকে সেভাবে চোখে পড়বে না এই গ্রহণ।

গ্রহণের আগে চাঁদ একটি লালচে আভা নির্গত করবে, এই কারণে এটিকে "ব্লাড মুন" বলা হচ্ছে। এটি ঘটবে কারণ, এবার যখন সূর্যের রশ্মি পৃথিবীতে পৌঁছাবে, তখন বেশিরভাগ নীল এবং সবুজ আলো ছড়িয়ে পড়বে চারদিকে। তখন শুধু কমলা এবং লাল রঙগুলোই দৃশ্যমান থাকে। চাঁদ-সূর্য ও পৃথিবীর বিশেষ অবস্থানের কারণেই ব্লাড মুনের দেখা মিলবে।    

ব্লাডমুন চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর এবং দক্ষিণ আমেরিকাসহ ইউরোপ এবং এশিয়ার কিছু অংশ থেকে। পূর্ণগ্রহণের সময় ১ ঘণ্টা ২৫ মিনিট এবং আংশিক গ্রহণ দেখা যাবে দুঘণ্টারও বেশি সময় ধরে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এই গ্রহণ সরাসরি দেখাবে বলে জানা গেছে।  

পৃথিবীর বহু দেশে চন্দ্রগ্রহণকে অশুভ বলেও মনে করা হয়। অনেক অঞ্চলে এদিন বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। 


একাত্তর/আরবিএস 

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আর কিছুক্ষণ পর আকাশে জ্যোতি ছড়াতে চলেছে এ বছরের সবচেয়ে বড় চাঁদ। চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। বছরের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়।
সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা।
একই সঙ্গে বিরল দুই মহাজাগতিক বিষ্ময়ের সাক্ষী হলো পৃথিবী। একদিকে সুপারমুন, অন্যদিকে চন্দ্রগ্রহণ। আংশিক চন্দ্রগ্রহণ হলেও দুটি মহাজাগতিক ঘটনা ঘটছে একইসঙ্গে, যা খুবই বিরল। আর এই দৃশ্যের সাক্ষী যারা...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর