মহাকাশে বিরল ঘটনা, সুপারমুনে লাগলো গ্রহণও

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯ পিএম

একই সঙ্গে বিরল দুই মহাজাগতিক বিষ্ময়ের সাক্ষী হলো পৃথিবী। একদিকে সুপারমুন, অন্যদিকে চন্দ্রগ্রহণ। আংশিক চন্দ্রগ্রহণ হলেও দুটি মহাজাগতিক ঘটনা ঘটছে একইসঙ্গে, যা খুবই বিরল। আর এই দৃশ্যের সাক্ষী যারা হয়েছেন, সেই সব মহাকাশপ্রেমীদের জন্য ছিলো দারুণ এক অভিজ্ঞতার।  খবর বিবিসি।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত একটি বিরল আংশিক চন্দ্রগ্রহণের সাথে মিলিত হয়ে, বিশ্বজুড়ে একটি সুপারমুন আকাশকে আলোকিত করেছে। মঙ্গলবার রাতে চাঁদকে আরও উজ্জ্বল ও বড় হতে দেখা গেছে।  সুপারমুন ঘটে যখন চাঁদ তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে থাকে।

আর একটি বিরল আংশিক চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবীর ছায়া চাঁদের কিছু অংশ ঢেকে দেয়। এক্ষেত্রে - চাঁদের চাকতির প্রায় চার শতাংশ অন্ধকারে ঢেকে যায়। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত রাতভর, আংশিক চন্দ্রগ্রহণ সারা বিশ্ব জুড়ে দৃশ্যমান ছিলো, তবে স্পষ্ট দেখা গেছে ইউরোপ-আমেরিকাতে।

সুপারমুনের গ্রহণ শুরু হয় বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিটে। যদিও তা বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ থেকে দেখা যায়নি। সুপারমুনের বিরল আংশিক গ্রহণ অবলোকন করেছে যুক্তরাজ্যসহ ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকা ও আফ্রিকার বাসিন্দারা।

প্রতি বছর মাত্র চারটি সুপারমুন থাকে। সুপারমুন ঘটে যখন চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে নিকটতম বিন্দুতে অবস্থান করে। রাতের আকাশে চাঁদকে এ সময় সবচেয়ে বড় ও উজ্জ্বল দেখায়। এই সুপারমুনটি চলতি বছরের দ্বিতীয় সুপারমুন। একে বলা হচ্ছে হার্ভেস্ট মুন।

কেন এই নামে ডাকা হয় এই সুপারমুনকে? কেননা, এটি বছরের এমন সময়ে ঘটে যখন উত্তর গোলার্ধের লোকেরা ফসল সংগ্রহ করে থাকে। বছরে চারটি সুপারমুনের দেখা পাওয়া গেলেও আংশিক চন্দ্রগ্রহণের ঘটনা কিন্তু খুব একটা বেশি ঘটে না। আর দুটো ঘটনা যখন একসঙ্গে ঘটে, তখন সেটি আরও বিরল।

আগেই বলা হয়েছে আংশিক চন্দ্রগ্রহণ প্রায়শই ঘটে না। পরের আংশিক চন্দ্রগ্রহণ হবে ২০২৬ সালে আগস্টে, তখন চাঁদের প্রায় ৯৬ ভাগই ঢাকা পড়বে। সেদিক থেকে পূর্ণিমার ভরা চাঁদ বা একটি সুপারমুনের আংশিক গ্রহণ অবশ্যই বিরল। এই গ্রহণের সময়, পৃথিবী চাঁদের ওপরের ডানদিকে একটি ছোট ছায়া ফেলেছে।

যুক্তরাজ্যে আংশিক চন্দ্রগ্রহণ স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১.৪১ মিনিটে শুরু হয়ে চলে ৫.৪৭ টা পর্যন্ত। এরমধ্যে ৩টা ৪৪ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৯.৪৪টা) চন্দ্রগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, তখন চাঁদের প্রায় ৪ শতাংশ আবৃত হয় বা ছায়া পড়ে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৪১ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত ১২টা ৪৭ মিনিটের দিকে। রাত ১০টা ৪৪ মিনিটের দিকে চন্দ্রগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

 

এআরএস
আর কিছুক্ষণ পর আকাশে জ্যোতি ছড়াতে চলেছে এ বছরের সবচেয়ে বড় চাঁদ। চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। বছরের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়।
বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও সুপার ব্লাড মুন দেখতে সোমবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও চন্দ্রপ্রেমীরা। বাংলাদেশ থেকে এ চন্দ্রগ্রহণ দেখা না গেলেও, এ...
চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সোমবার (১৬ মে)। যদিও এ গ্রহণ প্রক্রিয়া রোববার রাত ১০টা ২৭ মিনিটে (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) শুরু হবে, যা ভারতীয় মান সময় অনুযায়ী সোমবার সকাল ৭টা ৫৭...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর