পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তোলা বছরের প্রথম ব্লাডমুনের ছবি

আপডেট : ১৬ মে ২০২২, ০৮:১৫ পিএম

বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও সুপার ব্লাড মুন দেখতে সোমবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও চন্দ্রপ্রেমীরা। 

বাংলাদেশ থেকে এ চন্দ্রগ্রহণ দেখা না গেলেও, এ চন্দ্রগ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকাসহ বেশ কয়েকটি অঞ্চলে দেখা গেছে। 

এটিকে ক্যামেরাবন্দি করেছেন বিশ্বের নানা প্রান্তের আলোকচিত্রীরা। 

image

ব্রাজিল থেকে তোলা চন্দ্রগ্রহণের ছবি [স্বত্ব: কার্ল ডি সুজা, এএফপি]

image

গ্রীসে পোসাইডনের মন্দিরের সামনে গ্রহণের আগে চাঁদ দেখতে জড়ো হয়েছেন মানুষ [স্বত্ব: রয়টার্স] 

রোববার (১৫ মে) রাত থেকে সোমবার (১৬ মে) সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় লাল-কমলা রঙে রঞ্জিত চাঁদ দেখা গেছে। এটি ছিল এই দশকের দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণগুলোর একটি। 

image

মস্কোর রেড স্কয়ারে একটি ভবনের চূড়ায় রাশিয়ার জাতীয় প্রতীকের পেছনে চাঁদ দেখা যাচ্ছে [স্বত্ব: কিরিল কুদরিয়াভস্তেভ, এএফপি] 

image

বলিভিয়ার রাজধানী লা পাজে ব্লাড মুনের ছবি তুলছেন উৎসাহীরা [স্বত্ব: হুয়ান কারিতা, এপি] 

গ্রহণের আগে চাঁদ একটি লালচে আভা নির্গত করে এই কারণে এটিকে 'ব্লাড মুন' বলা হয়। এটি ঘটবে কারণ, এসময় যখন সূর্যের রশ্মি পৃথিবীতে পৌঁছাবে তখন বেশিরভাগ নীল এবং সবুজ আলো ছড়িয়ে পড়বে চারদিকে। 

image

উত্তর মেসিডোনিয়ার স্কোপজে থেকে তোলা চাঁদের ছবি [স্বত্ব: জর্জ লিকোভস্কি, ইপিএ] 


উল্লেখ্য, চাঁদ, সূর্য ও পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসলে পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। এই ঘটনাকেই সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে। 


একাত্তর/এসজে

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আর কিছুক্ষণ পর আকাশে জ্যোতি ছড়াতে চলেছে এ বছরের সবচেয়ে বড় চাঁদ। চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। বছরের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়।
ভবিষ্যৎ বক্তা হিসাবে বাবা ভাঙ্গার খ্যাতি এখন জগতজুড়ে। নস্ট্রাডামাসের পর বাবা ভাঙ্গাই এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জ্যোতিষী, যিনি দেখতে পান মানব সভ্যতার জন্য হুমকি হয়ে আসতে পারে এমন সব বিপদের কথা।...
অবশেষে অপেক্ষার অবসান। ২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরসহ চার নভোচারী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর