পাম অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

আপডেট : ১৯ মে ২০২২, ০৫:৩৩ পিএম

সোমবার (২৩ মে) থেকে পাম অয়েল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

স্থানীয় বাজারে ভোজ্যতেলের দাম কমানোর লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার আগেই দেশের ভেতরের ও বাইরের তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য হচ্ছে উইদোদো প্রশাসন।

ইন্দোনেশিয়ায় পাম অয়েল রপ্তানি বন্ধের প্রতিবাদে মঙ্গলবারও (১৭ মে) রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেন শত শত কৃষক। সরকারের ওই সিদ্ধান্তে রোজগার অর্ধেকে নেমে গেছে বলে অভিযোগ করেছেন তারা। 

নিষেধাজ্ঞা দ্রুততম সময়ে প্রত্যাহার না হলে এর চেয়েও বড় আন্দোলনের হুমকিও দেন দেশটির পাম চাষিরা।

এছাড়াও পাম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ইতোমধ্যে তার জনসমর্থন গত ছয় বছরের মধ্যে সর্বনিম্নে চলে গেছে।

ইন্ডিকেটর পলিটিকস ইন্দোনেশিয়া নামে স্থানীয় একটি সংস্থার পরিচালিত জরিপে দেখা যায়, চলমি মে মাসে জোকো উইদোদোর জনসমর্থন ৫৮ দশমিক এক শতাংশে নেমে গেছে, যা ২০১৫ সালের ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন। সেসময় ৫৩ শতাংশে নেমেছিল তার জনসমর্থন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই ১২ পয়েন্ট হারিয়েছেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট।

স্থানীয় বাজারে দাম কমানোর কথা জানিয়ে গত ২২ এপ্রিল পাম অয়েল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেন উইদোদো যা ২৮ এপ্রিল থেকে কার্যকর হয়। এই ঘোষণার সময় বলা হয়য়, দেশীয় বাজারে মূল্য নিয়ন্ত্রণে আসলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 

তবে দেশটিতে এখনো তেলের দাম চড়া। ইন্দোনেশীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত শুক্রবার (১৩ মে) পর্যন্ত দেশটিতে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ছিল গড়ে ১৭ হাজার ৩০০ রুপিয়া (১০৩ টাকা প্রায়)।

ইতিপূর্বে ইন্দোনেশিয়ার মুখ্য অর্থমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তার্তো জানিয়েছিলেন, প্রতি লিটার ভোজ্যতেলের দাম গড়ে ১৪ হাজার রুপিয়ায় (প্রায় ৮৩ টাকা) নামলে তবেই রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

কিন্তু ভেতর-বাহিরের চাপের মুখে বৃহস্পতিবার (১৯ মে) ইন্দোনেশীয় প্রেসিডেন্ট এক ভিডিওবার্তায় বলেন, দেশটির এক কোটি ৭০ লাখ পাম চাষির জীবিকার কথা বিবেচনায় রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে।


একাত্তর/জো

ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর