সাংবাদিক শিরীন হত্যার তদন্ত করবে না ইসরায়েল

আপডেট : ২০ মে ২০২২, ১২:১৪ পিএম

আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যা তদন্তে কোনো উদ্যোগ নেই ইসরায়েলের, এমনকি তদন্তের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (১৯ মে) ইসরায়েলি দুই সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এ খবর জানায় আল জাজিরা।  

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত শাখা মনে করছে এই ঘটনা তদন্তে গেলে ইসরায়েলি সেনাদের সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হবে, যা ইসরায়েলিদের মধ্যে বিরোধিতার জন্ম দিতে পারে। ইসরায়েলের আরেকটি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টও এই বিষয়টি নিশ্চিত করেছে।

গত বুধবার (১১ মে) ৫১ বছর বয়সী শিরীন আবু আকলেহ ফিলিস্তিনের পশ্চিমতীরে দখলকৃত জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের খবর সংগ্রহের সময় ইসরায়েলের এক সেনার গুলিতে নিহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় শিরীনের পরিবার জানায়, ইসরায়েলের সেনাবাহিনীর এই হত্যাকাণ্ডের তদন্ত করতে না চাওয়ায় অবাক হওয়ার কিছু নেই। ইসরায়েলের কাছ থেকে এমনটাই আমরা প্রত্যাশা করছিলাম।

তবে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাছে উপযুক্ত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

সাংবাদিক শিরীন পূর্ব জেরুজালেমে বাস করতেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিহতের পরিবারকে এই হত্যাকাণ্ডের তদন্ত হবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে।


একাত্তর/জো 

গাজা দখলের জন্য ইসরাইলি সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর