বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার ইলন মাস্কের

আপডেট : ২০ মে ২০২২, ১০:০১ পিএম

এক বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে। ওই ঘটনা চেপে যেতে স্পেসএক্স ভুক্তভোগী ওই নারীকে আড়াই লাখ ডলার ক্ষতিপূরণ দিয়েছে বলে খবর ছেপেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ওই অভিযোগ অস্বীকার করে মাস্ক অভিযোগকারীকে বলেছেন ‘মিথ্যাবাদী’।

তবে মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের দাবি, আড়াই লাখ ডলার ক্ষতিপূরণের বদলে মাস্ক এবং তার দুই প্রতিষ্ঠান স্পেসএক্স ও টেসলা নিয়ে কোনো তথ্য প্রকাশ না করার এবং যৌন হয়রানির অভিযোগে মামলা না করার প্রতিশ্রুতি দিয়ে ‘চুক্তি’ করতে হয়েছিল ওই বিমানবালাকে।

তিনি নিজে কথা না বললেও তার এক বন্ধু এ বিষয়ে মুখ খুলেছেন। আর নথিপত্র ও তথ্য-উপাত্ত বিশ্বেষণ করে আড়াই লাখ ডলার ক্ষতিপূরণের বিষয়ে ইনসাইডার ‘নিশ্চিত হয়েছে’ বলে দাবি করা হয়েছে তাদের প্রতিবেদনে।

ভুক্তভোগীর বন্ধুর বরাত দিয়ে ইনসাইডার লিখেছে, মাস্কের গালফস্ট্রিম জি৬৫০ইআর বিমান ক্রুদের একজন ছিলেন ওই নারী। মাস্ক প্রায়শই তাকে প্রাইভেট কেবিনে ডেকে ‘শরীর মাসাজ করে দিতে’ বলতেন। এমনকি স্পেসএক্সও ওই কর্মীকে মাসাজ করার বৈধ লাইসেন্স নিতে উদ্বুদ্ধ করেছিল।

ওই বিমানবালা তার বন্ধুকে বলেছেন, এক ফ্লাইটে মাসাজ নেওয়ার সময় ‘দেহের নিচের অংশের আবরণ সরিয়ে ফেলেন’ মাস্ক এবং ‘মালিশের চেয়ে বেশি’ কিছু করলে একটি ঘোড়া কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ব্যক্তিগত জীবনে ঘোড়ায় চড়তে পছন্দ করেন ওই বিমানবালা এবং বিষয়টি জানতেন মাস্ক।

ভুক্তভোগীর বন্ধু ইনসাইডারকে বলেছেন, ইলন মাস্ক ও স্পেসএক্সের সঙ্গে আপস চুক্তি করার সময় বিমানবালার আইনজীবী ওই বন্ধুর কাছ থেকেও লিখিত বক্তব্য নিয়েছিলেন।

বিমানবালার বন্ধু আরও বলেছেন, মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কর্মক্ষেত্রে বিরূপ পরিস্থিতিতে পড়েন ওই বিমানবালা। ওই ঘটনার পর থেকে তাকে শিফট দেওয়া কমিয়ে দেয় স্পেসএক্স। এক পর্যায়ে ওই নারী নিশ্চিত হন যে মাস্ককে প্রত্যাখ্যান করার ফলে তার কাজের সুযোগ কমিয়ে দেওয়া হচ্ছে।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, ২০১৮ সালে স্পেসএক্সের মানবসম্পদ বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন ওই বিমানবালা। স্পেসএক্স কোনো আইনি পদক্ষেপ না নিয়ে শুরুতেই মধ্যস্থতাকারীর মাধ্যমে অভিযোগ মীমাংসা করার চেষ্টা করে।

প্রতিবেদনে বলা হয়েছে, যৌন হয়রানির অভিযোগের বিষয়ে কথা বলতে মাস্কের সঙ্গে যোগাযোগ করেছিল বিজনেস ইনসাইডার। মাস্ক ইমেইলে বলেছেন, এর উত্তর দিতে তার আরও সময় প্রয়োজন এবং এ গল্পে ‘আরও অনেক কিছু আছে’। তবে তার দাবি, এ অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

ওই বিমানবালার সঙ্গে চুক্তির বিষয়ে মন্তব্য করতে পরে আরও সময় দিলেও মাস্ক আর যোগাযোগ করেননি বলে বিজনেস ইনসাইডারের ভাষ্য।

তবে মাস্ক টুইট করে বলেছেন, “আমি ওই মিথ্যাবাদীকে চ্যালেঞ্জ করছি, যে দাবি করেছে তার বন্ধু আমাকে নাঙ্গা দেখেছে। কী দেখেছে সে (দাগ বা ট্যাটু), শুধু একটা বর্ণনা দিক, যেটা সাধারণ মানুষ জানে না। সেটা সে করতে পারবে না, কারণ ওরকম কিছু কখনও ঘটেনি।”

আরেক টুইটে মাস্ক বলেছেন, সামনের মাসগুলোতে তার ওপর রাজনৈতিক আক্রমণ ‘লক্ষ্যণীয় হারে বাড়বে’ বলে তার ধারণা।

বিজনেস ইনসাইডার লিখেছে, মাস্কের মালিকানাধীন দুই কোম্পানি টেসলা ও স্পেসএক্সে যৌন হয়রানির ঘটনা নিয়ে আগেও অভিযোগ তুলেছিলেন কর্মীরা।

স্পেসএক্সের এক কর্মী অভিযোগ করেছেন, এক সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কোম্পানি।

আর মানবসম্পদ বিভাগের ব্যর্থতা নিয়ে একাধিক মামলা লড়ছে টেসলা। যৌন হয়রানি ও জাতিগত বিদ্বেষ ছড়ায় এমন আচরণের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগ আছে টেসলার মানবসম্পদ বিভাগের বিরুদ্ধে।


একাত্তর/এসএ

চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু ও রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের অফিশিয়াল রাষ্ট্রীয় বিমানটি কোনো সাধারণ আকাশযান নয়। এয়ার চায়না দ্বারা পরিচালিত এই রূপান্তরিত বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল মূলত চীন...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে গত কয়েক...
রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের পর বিধ্বস্তের সংবাদ পাওয়া গেছে।
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আশঙ্কাজনক হারে ত্বরান্বিত হচ্ছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরিবেশব্যবস্থাগুলোকে ধ্বংসের চরম বা ‘টিপিং...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর