ইউক্রেন যুদ্ধে নিহত হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার

আপডেট : ২৫ মে ২০২২, ০৬:৫৩ পিএম

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এ অর্থের ব্যবস্থা করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বুধবার (২৫ মে) বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানায় নৌ পরিবহন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাদিসুরের এক ভাইকে শিপিং করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে তিনি কাজে যোগ দেবেন।

জাহাজের অন্য সব ক্রুকে সাত মাসের বেতন দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম‍্যান খালিদ মাহমুদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন, নৌপরিবহন সচিব মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক মো. আবদুর রহমান, বিএসসির ব‍্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীনসহ অনেকে।


একাত্তর/এআর

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশের অঞ্চলে অন্যতম বৃহত্তম এবং ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববারের এই রাতভর চালানো হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।...
রাশিয়ার সবচেয়ে বড় জাতীয় উৎসব ‘বিজয় দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে আগ্রাসী ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে দাঁড়িয়ে তিনি একদিকে যেমন ইউক্রেন যুদ্ধের...
গোলার বারুদ আর রক্তক্ষয়ী সংগ্রামের আড়ালে ইউক্রেন এক দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ জনতাত্ত্বিক সংকটের মুখোমুখি। যুদ্ধের চার বছরে দেশটির জন্মহার তলানিতে ঠেকেছে, যার ফলে ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে চিন্তায় পড়েছেন...
বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। যুদ্ধে যেতে না চাইলে দেয়া হচ্ছে কারাদণ্ড, মারধর ও হত্যার হুমকিও। 
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর