কিশোরীকে ভালোবাসার কথা জানিয়ে স্কুলে হামলা চালায় রামোস

আপডেট : ২৬ মে ২০২২, ০৬:২২ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যার আগে বন্দুকধারী এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদেবার্তায় এক কিশোরীকে জানিয়েছিল বলে জানিয়েছেন টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট।

বৃহস্পতিবার (২৬ মে) মার্কিন বার্তাসংস্থা সিএনএন জানায়, নিজের নানিকে গুলি করা ও রব এলিমেন্টারি স্কুলে হামলার পরিকল্পনার কথা মেটার কোনো এক প্ল্যাটফর্ম ব্যবহার করে এক জার্মান কিশোরীকে জানায় সালভাদোর রামোস। তবে এক্ষেত্রে ফেসবুক না ইন্সটাগ্রাম ব্যবহার করা হয়েছিলো তা জানায়নি মেটা কর্তৃপক্ষ। 

১৫ বছর বয়সী ওই জার্মান কিশোরী জানিয়েছে, গত ৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে রামোসের সাথে আলাপ হয় তার। সোমবার (২৪ মে) গোলাবারুদের একটি প্যাকেট পাওয়ার কথা ওই কিশোরীকে জানায় সে। 

মঙ্গলবার (২৫ মে) সকাল ১১টার দিকে রামোস ওই কিশোরীকে ফোন করে বলেন, 'আমি তোমাকে ভালোবাসি'। এর ২০ মিনিট পর নিজের নানিকে গুলি করার কথা ক্ষুদেবার্তায় জানান তিনি। এরপর রব এলিমেন্টারি স্কুলে হামলার কথাও তাকে জানায় সে। 

রামোসের ৬৬ বছর বয়সী নানি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। রামোস সহিংস ছিল না বলে দাবি করেছেন তার মা আদ্রিয়ানা রেয়েস। 

আরও পড়ুন: মার্কিন অস্ত্র আইন সংশোধনের জোর দাবি সিনেটরদের

এদিকে টেক্সাসের গভর্নর জানিয়েছেন, হামলাকারী আগে কোন অপরাধ করেছেন বা আগে থেকে তার মানসিক সমস্যা ছিলো- এখন পর্যন্ত এমন কোন পাওয়া যায়নি। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কোনো স্কুলে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ছিল এটি। এর আগে ২০১২ সালে কানেকটিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় ২০ শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়। 


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর