মার্কিন অস্ত্র আইন সংশোধনের জোর দাবি সিনেটরদের

আপডেট : ২৫ মে ২০২২, ১০:০৭ পিএম

একের পর এক বন্দুক হামলার জেরে যুক্তরাষ্ট্রে অনেক দিন ধরেই বিতর্ক চলছে দেশটির অস্ত্র আইন নিয়ে। এবার টেক্সাসের একটি স্কুলে এক তরুণের গুলিতে ১৯ শিশুসহ ২১ জন নিহত হওয়ার পর সেই বিতর্কের আগুনে আবারও হাওয়া লেগেছে। 

যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন হালনাগাদ করার আহবান জানিয়েছেন দেশটির বেশ কয়েকজন আইনপ্রণেতা। 

বুধবার (২৫ মে) মার্কিন পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসি টেক্সাসের ঘটনাকে 'ঠাণ্ডা মাথায় স্কুলশিশু হত্যাকাণ্ড' বলে আখ্যা দিয়ে টুইট করেন। হামলাকারী 'শিশুদের ভবিষ্যৎ চুরি করেছে' বলে মন্তব্য করেন তিনি। 

যেসব মার্কিন রাজনীতিবিদ অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করেন তাদের সমালোচনা করে পেলোসি বলেন, লম্বা সময় ধরে কিছু কিছু কংগ্রেস সদস্য শুটিংয়ের ঘটনার পর ফাঁকা বুলি ছুঁড়েছেন এবং একইসাথে জীবন বাঁচানোর সব চেষ্টার বিরোধিতা করেছেন। জীবন রক্ষায় কাণ্ডজ্ঞান ব্যবহার করে আইন প্রণয়ন ও প্রয়োগ করার আহবান জানান তিনি। 

এদিকে মেইন রাজ্যের প্রতিনিধিত্বকারী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স অস্ত্র বিষয়ক বর্তমান আইন সংশোধন করে একটি 'ইয়েলো ফ্ল্যাগ' আইন প্রনয়ণ করার আহবান জানান। 

আরও পড়ুন: টেক্সাসে স্কুলে গুলি, ১৯ শিশু শিক্ষার্থীসহ নিহত ২১

২০২০ সালের জুলাই মাসে মেইনে এই আইনটি কার্যকর হয়। এই আইন অনুযায়ী, নিজের বা অন্যের জন্য বিপজ্জনক, এমন ব্যক্তিদের কাছ থেকে বন্দুক ও অন্যান্য অস্ত্র বাজেয়াপ্ত করতে পুলিশ পেশাদার চিকিৎসকের মূল্যায়নের আবেদন করতে পারবেন। 

তার এ ভাবনার প্রতিফলন দেখা যায় কানেকটিকাটের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফির কথায়ও। তিনি বলেন, আপস করে হলেও জীবন রক্ষায় তিনি তার রিপাবলিকান সহকর্মীদের সাথে কাজ করতে বদ্ধপরিকর। 

যুক্তরাষ্ট্রের কোনো স্কুলে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ছিল এটি। এর আগে ২০১২ সালে কানেকটিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলায় ২০ শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়। 


একাত্তর/এসজে 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর