পূর্বাঞ্চলের ৪০ শহরে রুশ সেনাদের গোলাবর্ষণ

আপডেট : ২৬ মে ২০২২, ০৮:২৫ পিএম

রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসে ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (২৬ মে) ইউক্রেনীয় সামরিক বাহিনীর যৌথ টাস্ক ফোর্সের এক ফেসবুকে পোস্টের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রুশ সেনা দোনেৎস্ক এবং লুহানস্কের ৪০টিরও বেশি শহরে কামানের গোলা নিক্ষেপ করেছে।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, রুশ সেনাদের কামানের গোলায় ৪৭টি বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে ৩৮টি বাড়ি এবং একটি স্কুলও রয়েছে। 

আর এই গোলাবর্ষণে পাঁচ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলেও ওই পোস্টে দাবি করা হয়। 

গত মাস থেকে রাশিয়া ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ায় মনোযোগ দিয়েছে এবং সেই লক্ষ্যে তাদের সামরিক অভিযান জোরদার করেছে। রুশ সেনারা তিন দিক থেকে আক্রমণ চালিয়ে সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক শহরে থাকা ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে। 

উল্লেখ্য, এখানে ইউক্রেনীয় সেনাদের পতন ঘটলেই লুহানস্ক প্রদেশে রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ আসবে যা ক্রেমলিনের বর্তমান সামরিক অভিযানের প্রধান লক্ষ্য। 


একাত্তর/জো 

ইউক্রেনের দোনবাস অঞ্চলের যুদ্ধের ময়দান এখন যেন এক রক্তক্ষয়ী দাবার বোর্ড। ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কাস্টিয়ানটিনিভকার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে রুশ সেনা বাহিনী।...
ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটিয়ে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বুধবার এই দাবি করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।
রাশিয়ার সেনারা দোনেৎস্ক অঞ্চলের বাখমুত ও আভদিভকায় অগ্রগতি অর্জন করেছে। যুদ্ধের দুই বছর পূর্তির আগে রুশ বাহিনীর এই অগ্রগতির খবর সামনে এলো।
পূর্ব ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কের একটি বাজারে গোলাবর্ষণ করা হয়েছে। এতে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর