তুরস্কে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা আটক

আপডেট : ২৬ মে ২০২২, ০৯:২১ পিএম

ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু হাসান আল-হাশেমি আল-কুরায়েশিকে আটকের কথা জানিয়েছে তুরস্ক। 

বৃহস্পতিবার (২৬ মে) ব্লুমবার্গকে আঙ্কারার জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি। 

আঙ্কারার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গের খবরে বলা হয়, সন্ত্রাসবিরোধী অভিযানে তুর্কি গোয়েন্দারা আবু হাসান আল-হাশেমি আল-কুরায়েশিকে তুরস্কের একটি শহর থেকে আটক করেছেন। তবে এর বেশি কোনো তথ্য দেয়নি আঙ্কারার কর্মকর্তারা।

জানা যায়, কুরায়েশির প্রকৃত নাম জুমা আওয়াদ আল-বাদরি। গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় এক মার্কিন অভিযানে গোষ্ঠীটির পূর্ববর্তী নেতা আবু ইব্রাহিম আল-কুরায়েশি নিহত হওয়ার পর তিনি কুরায়েশি নামেই আইএস জঙ্গিগোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছিলেন।

ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাদরি আইএসের প্রথম শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির ভাই। 

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম ওডিএটিভি জানায়, বাদরির থাকার জায়গার ওপর বেশ কিছুদিন ধরে নজরদারি চালানোর পর তাকে আটক করা গেছে। পুলিশ এই অভিযান চালাকালে প্রাকাশ্যে কোনো গুলি ছোড়েনি। এ অভিযান পরিচালিত হয় ‘অতি গোপনে’।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সামনের দিনে এ বিষয়ে ঘোষণা দেবেন বলেও জানায় ওডিএটিভি। 


একাত্তর/জো 

ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর