ইসরায়েলের সাথে সম্পর্ক থাকলে সাজা পাবেন ইরাকিরা

আপডেট : ২৭ মে ২০২২, ০৪:১৭ পিএম

ইসরাইলের সাথে যখন বেশ কয়েকটি আরব দেশ সম্পর্ক গঠনের কথা ভাবছে তখন দেশটির সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে ঘোষণা করে আইন জারি করলো ইরাক।

দীর্ঘদিন ধরে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা চলছে। এমনকি ইরাক নিজের দেশের জন্য নতুন প্রেসিডেন্ট বা সরকারও গঠন করতে পারছেনা। খবর রয়টার্সের।

১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠা হলেও ইরাক কখনো এটিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ইরাকের নাগরিকরা ইসরাইল ভ্রমণ করতে পারেননা। এবার নতুন আইনে আরো কড়াকড়ি আরোপ করা হলো। যা দুই দেশের সম্পর্ক স্বাভাবিকের পথে আরো বড় বাধা হয়ে দাঁড়ালো।

গত অক্টোবরে সংসদে বেশি আসন জেতা শিয়া ধর্মগুরু মোকতাদা আল-সদর এই আইনটির প্রস্তাব করেন। তার দল সবসময় আমেরিকা ও ইসরাইলের বিরোধীতা করে আসছেন।

ইরাকি শিয়া আইনপ্রণেতা হাসান সেলিম বলেন, এই আইন পাশ হওয়ায় শুধু ইরাকের জনগণেরই জয় হয়নি বরং এর পাশাপাশি জিতেছেন ফিলিস্তিনের সাহসী যোদ্ধা এবং লেবাননে হিজবুল্লাহরা। ইরান-সমর্থিত মিলিশিয়া আসাইব আহল আল হকের প্রতিনিধিত্ব করেন এই আইনপ্রণেতা।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত, সুদান, বাহরাইন এবং মরক্কো ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। যে প্রক্রিয়াকে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন ও আরব বিশ্ব।

আরও পড়ুন: ডনবাস অঞ্চলে হামলা আরো তীব্র করেছে রাশিয়া

তেল কোম্পানিগুলো বা ইরাকে কার্যক্রম পরিচালনা করা বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর ওপর এ আইনের কেমন প্রভাব পড়বে তা এখনই বলা যাচ্ছে না। তবে কুর্দিস্তান অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/আরএ

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর