ভারতে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে সুপ্রিম কোর্টের রায়

আপডেট : ২৭ মে ২০২২, ০৫:৫০ পিএম

ভারতে পতিতাবৃত্তিকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এ ঐতিহাসিক রায়ের ফলে এখন থেকে এ পেশায় জড়িতরা আইন অনুযায়ী অন্যান্য প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। 

বৃহস্পতিবার (২৬ মে) ভারতের সর্বোচ্চ আদালতের বিচারক এল নাগেশ্বর রাও, বিআর গাভাই এবং এএস বোপানার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়। 

ভারতের সংবিধানের আর্টিকেল ২১ উদ্ধৃত করে বিচারক বলেন, পেশা নির্বিশেষে ভারতের প্রত্যেক নাগরিকের সম্মানের সাথে জীবন ধারণের অধিকার রয়েছে। 

পতিতাবৃত্তিতে জড়িত ব্যক্তিদের অধিকার রক্ষায় ছয়টি নির্দেশনা দিয়ে আদালত বলেন, এ পেশায় জড়িতরা আইনের কাছে সমান সুরক্ষা পাবেন। এ পেশায় জড়িত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সম্মতির সাথে অংশগ্রহণ করলে তাদের বিরুদ্ধে পুলিশ ফৌজদারি পদক্ষেপ নিতে পারবে না। 

এছাড়াও পতিতালয় পরিচালনা করা অবৈধ, তবে পতিতাবৃত্তির পেশা অবৈধ নয় জানিয়ে আদালত রায়ে বলেন, পতিতালয়ে অভিযান চালিয়ে সেখানকার যৌনকর্মীদের গ্রেপ্তার বা হেনস্তা করা যাবে না। সেইসাথে তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা থেকে পুলিশকে বিরত থাকতে হবে। 

গণমাধ্যমের উদ্দেশ্যে আদালত বলেন, গ্রেপ্তার, অভিযান ও উদ্ধার কার্যক্রম চলার সময় কোনোভাবেই যৌনকর্মীদের পরিচয় ও ছবি প্রকাশ করা যাবে না। 

আরও পড়ুন: শিরীনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়, দাবি ফিলিস্তিনের 

এ রায়ে যৌন সহিংসতার শিকার যৌনকর্মী ও যৌনকর্মীদের সন্তানদের বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়। শুধুমাত্র যৌনকর্মীর সন্তান হওয়ায় কোনো শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা করা যাবে না বলে সুস্পষ্টভাবে উল্লেখ করেন আদালত। 

এ বিষয়ে সুনির্দিষ্ট আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত ১০টি পরামর্শ মেনে চলার আদেশ দেয় আদালত। ২০১১ সালে গঠিত এ সম্পর্কিত একটি প্যানেলের সুপারিশ অনুযায়ী এই ১০টি পরামর্শ দেয়া হয়। 


একাত্তর/এসজে 
কলকাতার আরজি করকাণ্ডের লাইভ স্ট্রিমিং নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে।
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) মোতায়েনের নির্দেশ দিয়েছে...
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট সংস্কারের জন্য জরুরি পদক্ষেপের পরিকল্পনা ঘোষণা করেছেন।
ভারতের বহুল আলোচিত-সমালোচিত যোগগুরু রামকৃষ্ণ যাদব, বাবা রামদেব, সুপ্রিম কোর্ট,
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর