যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সংস্কারের পরিকল্পনা বাইডেনের

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০২:৪৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট সংস্কারের জন্য জরুরি পদক্ষেপের পরিকল্পনা ঘোষণা করেছেন।

সোমবার তিনি এই পরিকল্পনার কথা জানিয়েছেন। এতে বলা হয়েছে, বিচারপতিদের জন্য তিনি ১৮ বছরের মেয়াদ সীমা প্রস্তাব করবেন। প্রতি দুই বছর পর নতুন বিচারপতি নিয়োগ দেয়া হবে। তবে, এই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা ‘প্রায় শূন্য’ বলছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সুপ্রিম কোর্টে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেনশিয়াল দায়মুক্তির বিরোধিতা করে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য আজীবন দায়িত্ব পালনের পরিবর্তে নির্দিষ্ট মেয়াদের সীমা নির্ধারণের কথা বলেছেন তিনি।

সোমবার প্রকাশিত একটি নিবন্ধে বাইডেন লিখেছেন, মার্কিন জাতি একটি সাধারণ তবে গুরুত্বপূর্ণ নীতির ওপর প্রতিষ্ঠিত: কেউই আইনের ঊর্ধ্বে নন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এমনকি সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিও নন।

বাইডেন আরও একটি কার্যকরী নৈতিক বিধিমালা দাবি করেছেন। এরইমধ্যে, ওভাল অফিস থেকে দেয়া ভাষণে বাইডেন এই সংস্কারগুলোর পরিকল্পনা কথা বলেছেন। তবে, কংগ্রেসের গভীর বিভাজনের কারণে এগুলো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় নেই।

বর্তমানে সুপ্রিম কোর্টে ট্রাম্পের শাসনামলে নিযুক্ত তিনজন বিচারপতি রয়েছেন। আদালত একাধিকবার বাইডেন সরকারের নীতির বিরুদ্ধে রায় দিয়েছে। ২০২২ সালে আদালত ১৯৭৩ সালের রো ভি ওয়েড রায় বাতিল করে দিয়েছে। ওই রায় গর্ভপাতের অধিকার নিশ্চিত করেছিল। 
এছাড়া, আদালত সম্প্রতি ফেডারেল এজেন্সিগুলোর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।

বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কংগ্রেসের সাথে সহযোগিতায় প্রস্তুত রয়েছেন। এই পদক্ষেপগুলো যে কোনও প্রেসিডেন্টের অযাচিত প্রভাব হ্রাস করবে।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য বাইডেন ১৮ বছরের মেয়াদ সীমা প্রস্তাব করবেন। প্রতি দুই বছর পর নতুন বিচারপতি নিয়োগ দেয়া হবে।

এবিষয়ে আইনি বিশেষজ্ঞ স্টিভেন শুইন বলছেন, বাইডেনের পরিকল্পনার বাস্তবায়নের সম্ভাবনা ‘প্রায় শূন্য’। তবে, বাইডেন সম্ভবত জনসচেতনতা বৃদ্ধি করতে এবং সুপ্রিম কোর্টকে একটি নির্বাচনী ইস্যু হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন।

একাত্তর/আরএ
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ ফসকানো বা কথার খেই হারিয়ে ফেলা নতুন কিছু নয়। তবে, এবার মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি যেভাবে ‘ইরান’ আর ‘ভেনিজুয়েলা’কে গুলিয়ে একাকার করে ফেললেন,...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আবারও বিয়ের পিড়িতে বসছেন, পাত্রী পাম বিচের সুপরিচিত সমাজকর্মী বেটিনা অ্যান্ডারসন। বাহামার এক ছোট্ট দ্বীপে এই সপ্তাহান্তেই বসছে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর