শিরীনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়, দাবি ফিলিস্তিনের

আপডেট : ২৭ মে ২০২২, ০৫:৪২ পিএম

আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেকে ইসরায়েলের একজন সেনা সদস্য ইচ্ছাকৃতভাবে হত্যা করেছেন বলে ফিলিস্তিনের একটি তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মে) তদন্তের ফলাফল ঘোষণা করে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেন, হত্যা করার উদ্দেশ্যে দখলদার বাহিনী শিরীনকে গুলি করে। 

পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব বলেন, যে বুলেট দ্বারা শিরীন আবু আকলেকে হত্যা করা হয়েছে সেটি ৫.৫৬ এমএম এবং এর চারপাশ স্টিলের আবরণ দিয়ে ঢাকা। সাধারণত ন্যাটো এ ধরণের বুলেট ব্যবহার করে।

তিনি আরও বলেন, তাদের তদন্তে প্রতিষ্ঠিত হয়েছে যে সাংবাদিক শিরীন আবু আকলে যখন পালিয়ে যাচ্ছিলেন তখন একজন ইসরায়েলি সেনা তাকে সরাসরি গুলি করে, যেটি তার কপালে লাগে।

তবে এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী একে 'পরিষ্কার মিথ্যা' বলে বর্ণনা করেন।

আরও পড়ুন: ভারতে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে সুপ্রিম কোর্টের রায়

ইসরায়েলের সেনাবাহিনীও সাংবাদিক শিরীন আবু আকলে হত্যাকাণ্ডের তদন্ত করছে। ফিলিস্তিনি জঙ্গিরা শিরীনকে গুলি করেছে বলে দাবি তাদের।

উল্লেখ্য, গত ১১ মে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি অভিযানে সংবাদ সংগ্রহের সময় ৫১ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরীন আবু আকলে গুলিতে নিহত হন।


একাত্তর/এসজে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর